Advertisement

Supreme Court: 'SIR-এ নাম ডিলিট হওয়া মানে নাগরিকত্ব চলে যাওয়া নয়,' জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

SIR প্রক্রিয়া বৈধ এবং আইনগত ভাবে গ্রহণযোগ্য। বুধবার SIR মামলায় এই রায় দেওয়ার পাশাপাশি বড় মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, SIR প্রক্রিয়ায় নাম ডিলিট হওয়া মানে নাগরিকত্ব চলে যাওয়া নয়।

সুপ্রিম কোর্টে SIR মামলাসুপ্রিম কোর্টে SIR মামলা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 May 2026,
  • अपडेटेड 1:31 PM IST
  • SIR প্রক্রিয়া বৈধ এবং আইনগত ভাবে গ্রহণযোগ্য
  • SIR-এ নাম ডিলিট হওয়া মানে নাগরিকত্ব চলে যাওয়া নয়
  • জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

SIR নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন এই বিশেষ নিবিড় পর্যবেক্ষণ প্রক্রিয়া চালাতে পারে, এমনটাই জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের বড় মন্তব্য, 'SIR প্রক্রিয়ায় নাম ডিলিট হওয়ার মানে নাগরিকত্ব চলে যাওয়া নয়।'

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায়, সংবিধানের ৩২৬ নম্বর ধারা এবং ১৯৫০ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী, নির্বাচন কমিশন ভোটার তালিকার রিভিশন চালিয়ে যেতে পারে। 

সুপ্রিম কোর্টের বেঞ্চের বক্তব্য, 'আমরা এ বিষয়েও সন্তুষ্ট, SIR-এর মাধ্যমে যে উদ্দেশ্য নেওয়া হয়েছে, তার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক লক্ষ্যের সরাসরি যোগসূত্র রয়েছে।'

SIR আইনগত ভাবে গ্রহণযোগ্য বলেও এদিন সাফ জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচনে SIR বাধা নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, SIR কার্যকর করে নির্বাচন কমিশন তার এক্তিয়ারের বাইরে কোনও কাজ করেনি।

৩০ মে দেশে শুরু হচ্ছে তৃতীয় দফার SIR প্রক্রিয়া। ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এবার ভোটার তালিকার নিবিড় সংশোধন হতে চলেছে। 

দেশের প্রধান বিচারপতির বেঞ্চের আরও বক্তব্য, 'SIR অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতাকে খর্ব করে না। SIR বর্তমান নির্বাচনী আইনকে বাতিল করে না। বরং এটি ২১(৩) ধারার মাধ্যমে প্রদত্ত সুনির্দিষ্ট বিধিবদ্ধ রূপরেখার মধ্যে ৩২৪ অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক আদেশকেই সমর্থন করে। সুতরাং, এটা বলা যায় না, কমিশন তার বিধিবদ্ধ ক্ষমতার অতিরিক্ত কাজ করেছে।' সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে, ভোটার তালিকা সংশোধনের জন্য দেশের নির্বাচন কমিশনের যে কোনও অনুসন্ধান কঠোর ভাবে কেবল ভোটার তালিকা থেকে নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

 

Read more!
Advertisement
Advertisement