Advertisement

Delhi House Collapse: দোতলার ছাদ ঢালাই হতেই ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপে শ্রমিক আটকে থাকার আশঙ্কা

Delhi House Collapse in Harsh Vihar: দিল্লিতে ফের ভেঙে পড়ল বহুতল। রবিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহারের মিলন গার্ডেন এলাকায় আচমকাই ভেঙে পড়ে একটি বাড়ি।

দিল্লিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল বিল্ডিং।দিল্লিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল বিল্ডিং।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2026,
  • अपडेटेड 9:38 PM IST
  • দিল্লিতে ফের ভেঙে পড়ল বহুতল।
  • রবিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহারের মিলন গার্ডেন এলাকায় আচমকাই ভেঙে পড়ে একটি বাড়ি।
  • ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

Delhi House Collapse in Harsh Vihar: দিল্লিতে ফের ভেঙে পড়ল বহুতল। রবিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহারের মিলন গার্ডেন এলাকায় আচমকাই ভেঙে পড়ে একটি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে বাড়ির মালিকের আশঙ্কা, দু’জন শ্রমিক চাপা পড়ে থাকতে পারেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। শুরু হয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনায় কত জন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

দিল্লি দমকল সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট নাগাদ বিল্ডিং ভেঙে পড়ার খবর আসে। তার পরেই দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় পাঁচটি ইঞ্জিন। পুলিশও পৌঁছে যায়। ধ্বংসস্তূপ সরিয়ে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক খবর অনুযায়ী, পুরনো বাড়ির উপরে আরও একটি ফ্লোর তৈরির কাজ চলছিল। রবিবারই দু'তলার ছাদ ঢালাই করা হয়েছিল। তারপরেই বাড়িটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

একের পর এক বাড়ি ভাঙার ঘটনা
বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। চলতি বছরেই দেশের বিভিন্ন প্রান্তে এমন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে মার্চে হরিয়ানার গুরুগ্রামের বিলাসপুর এলাকায় নির্মীয়মাণ প্রকল্পের দেওয়াল ভেঙে অন্তত সাত জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও তিন জন। জাতীয় মানবাধিকার কমিশন এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে।

জুনে কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের কাঠামো ভেঙে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ২০ জন শ্রমিক। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে একাধিক সংস্থা কাজে নামে।

জুলাইয়ের শেষেও মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি চারতলা বাড়ি ভেঙে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ওই বাড়িটিকে আগে থেকেই বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল বলে খবর।

পর পর এমন দুর্ঘটনায় পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ, নির্মাণের প্রযুক্তি এবং নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, সেই প্রশ্নই ফের ভাবাচ্ছে সকলকে। দিল্লির হর্ষ বিহারের ঘটনায় উদ্ধারকাজ শেষ হলে ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement