Advertisement

Bangladeshi in Delhi: দিল্লির জেলগুলিতে কত বাংলাদেশি বন্দি? RTI-এ চাঞ্চল্যকর তথ্য, প্রচুর পাকিস্তানিও

আরটিআই-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ অগাস্ট পর্যন্ত দিল্লির জেলগুলিতে বিদেশি বন্দির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬। তাঁদের মধ্যে ৭২১ জন, অর্থাৎ প্রায় ৯৪ শতাংশই বিচারাধীন। মাত্র ৩৭ জন বিদেশি নাগরিকের সাজা হয়েছে। বাকিদের মধ্যে রয়েছেন আটক এবং অন্যান্য শ্রেণির বন্দি।

অশোক উপাধ্যায়
  • নয়াদিল্লি,
  • 05 Nov 2026,
  • अपडेटेड 2:44 PM IST
  • মাত্র ৩৪ জনের সাজা হয়েছিল
  • দিল্লির জেলে আটক ৭ পাকিস্তানি নাগরিক
  • ১১ বাংলাদেশি বন্দির মধ্যে সাজাপ্রাপ্ত মাত্র ৩

ভারতের রাজধানীতে জেলগুলিতে কত বাংলাদেশির বসবাস? RTI-এ উঠে এল চাঞ্চল্যকর তথ্য। দিল্লির তিহাড়, রোহিণী ও মন্ডোলির জেলগুলিতে বন্দি বিদেশি নাগরিকের সংখ্যা ৭৬৬। এর মধ্যে ৩৭ জনের সাজা ঘোষণা করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ১২ জন পাকিস্তানি ও ৩ জন বাংলাদেশি নাগরিকও রয়েছে। বাংলাদেশের মোট ১১ জন নাগরিক জেলে বন্দি ছিলেন, লকআপে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে ৭ জন পাকিস্তানি।

মাত্র ৩৪ জনের সাজা হয়েছিল

দিল্লির বিভিন্ন জেলে বন্দি বিদেশি নাগরিকদের মধ্যে অধিকাংশই এখনও বিচারাধীন। তথ্যের অধিকার আইন (আরটিআই)-এর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দিল্লির কারাগারগুলিতে মোট ৭১৮ জন বিদেশি নাগরিক বন্দি ছিলেন। তাঁদের মধ্যে মাত্র ৩৪ জনের সাজা হয়েছিল। দণ্ডিত বিদেশি নাগরিকদের তালিকায় সবচেয়ে বেশি পাকিস্তানি। তাঁদের সংখ্যা ১২। এছাড়া ৯ জন নাইজেরীয় এবং ৩ জন বাংলাদেশি নাগরিকের সাজা হয়েছিল।

আরটিআই-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ অগাস্ট পর্যন্ত দিল্লির জেলগুলিতে বিদেশি বন্দির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬। তাঁদের মধ্যে ৭২১ জন, অর্থাৎ প্রায় ৯৪ শতাংশই বিচারাধীন। মাত্র ৩৭ জন বিদেশি নাগরিকের সাজা হয়েছে। বাকিদের মধ্যে রয়েছেন আটক এবং অন্যান্য শ্রেণির বন্দি।

দিল্লির জেলে আটক ৭ পাকিস্তানি নাগরিক

২০২৫ সালের ডিসেম্বরের পরিসংখ্যানে আরও একটি উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। দিল্লির জেলগুলিতে প্রশাসনিক বা প্রতিরোধমূলক আদেশের ভিত্তিতে আটক সাতজন বিদেশি নাগরিকই পাকিস্তানের বাসিন্দা। তাঁরা বিচারাধীন বা সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে নথিভুক্ত নন। এই শ্রেণিতে অন্য কোনও দেশের নাগরিকের নাম নেই।

১১ বাংলাদেশি বন্দির মধ্যে সাজাপ্রাপ্ত মাত্র ৩

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দিল্লির বিভিন্ন জেলে মোট ১১ জন বাংলাদেশি নাগরিক বন্দি ছিলেন। তাঁদের মধ্যে আটজন বিচারাধীন এবং তিনজন সাজাপ্রাপ্ত। অর্থাৎ, ওই সময় দিল্লির জেলে থাকা মোট ৭১৮ জন বিদেশি বন্দির মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ছিল প্রায় ১.৫ শতাংশ। তবে নাইজেরীয় বন্দিদের সঙ্গে তুলনা করলে সংখ্যার পার্থক্য স্পষ্ট। দিল্লির কারাগারগুলিতে ওই সময় ৩৬১ জন নাইজেরীয় নাগরিক বন্দি ছিলেন। যা মোট বিদেশি বন্দির প্রায় অর্ধেক। সংখ্যার নিরিখে নাইজেরীয় বন্দিরা বাংলাদেশি বন্দিদের তুলনায় প্রায় ৩৩ গুণ বেশি।

Advertisement

দেশে অনুপ্রবেশ এবং ভোটার তালিকার SIR নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহে বাংলাদেশি নাগরিকদের এই পরিসংখ্যান নতুন করে আলোচনায় এসেছে। যদিও দিল্লির জেলে বন্দি বাংলাদেশি নাগরিকের সংখ্যা দিয়ে ভারতে বসবাসকারী মোট বাংলাদেশি নাগরিকের সংখ্যা কিংবা দেশে অবৈধ অনুপ্রবেশের প্রকৃত চিত্র নির্ধারণ করা যায় না।

৫ বছরে বেড়েছে বিদেশি বন্দির সংখ্যা

আরটিআই-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দিল্লির জেলগুলিতে বিদেশি বন্দির সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৬৫৯। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তা বেড়ে হয় ৭১৮। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৩১ অগস্ট পর্যন্ত সেই সংখ্যা আরও বেড়ে ৭৬৬-তে পৌঁছেছে। ২০২৫ সালের ডিসেম্বরের দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১২ জন পাকিস্তানি এবং তিনজন বাংলাদেশি নাগরিকের সাজা হয়েছিল। 

Read more!
Advertisement
Advertisement