Advertisement

Abhijit Dipke : দীপকের 'জাতীয় পতাকা ওড়াও' কর্মসূচিতে স্থগিতাদেশ নয় কোর্টের, পুলিশ বলল, 'অ্য়াকশন নেব'

দিল্লির বাইরে যাঁরা থাকেন, তাঁদেরও নিজেদের শহরে তেরঙা মার্চ আয়োজন করার আহ্বান জানিয়েছেন CJP নেতা। তাঁর বক্তব্য, যাঁরা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজেদের শহরে সন্ধ্যায় জাতীয় পতাকা নিয়ে মিছিল করুন।

অভিজিৎ দীপকে (PTI) অভিজিৎ দীপকে (PTI)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Oct 2026,
  • अपडेटेड 5:42 PM IST
  • তবে দিল্লি হাইকোর্ট প্রতিবাদ কর্মসূচির উপর স্থগিতাদেশ দেয়নি
  • CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সাধারণ মানুষের কাছে তেরঙা মার্চে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আগামীকাল শুক্রবার জাতীয় পতাকা ওড়ানোর প্রতিবাদ কর্মসূচি ঘিরে সতর্ক দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে, দিল্লি হাইকোর্টকে আশ্বাস দিল পুলিশ প্রশাসন। একই সঙ্গে CJP নেতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই কর্মসূচির উপর স্থগিতাদেশ দিতে রাজি হয়নি আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ নভেম্বর, ২০২৬।

বিচারপতি নীতিন সাম্ব্রের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। কনট প্লেসের পালিকা বাজারের ফুটপাথের ব্যবসায়ীরা প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি, সেন্ট্রাল পার্ক কোনও প্রতিবাদ কর্মসূচির নির্দিষ্ট জায়গা নয়। সেখানে বিক্ষোভ হলে পুলিশি ব্যারিকেড এবং বিধিনিষেধের কারণে ব্যবসায়ী, পথচারী ও যান চলাচলের উপর প্রভাব পড়তে পারে। ব্যাহত হতে পারে ব্যবসায়িক কার্যকলাপও।

সেন্ট্রাল পার্কে প্রতিবাদ নিয়ে আপত্তি ব্যবসায়ীদের

আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী আদালতে জানান, কনট প্লেসের সেন্ট্রাল পার্কের মাঝখানে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তাঁদের আশঙ্কা, এর ফলে এলাকার ব্যবসায়ীদের অসুবিধায় পড়তে হবে। দশেরার সপ্তাহান্তে এমন কর্মসূচির কারণে ব্যবসায়িক কাজকর্মে সমস্যা তৈরি হতে পারে বলেও দাবি করেন তাঁরা। সেই কারণে প্রস্তাবিত কর্মসূচি বন্ধ করার আর্জি জানানো হয়েছিল।

তবে দিল্লি হাইকোর্ট প্রতিবাদ কর্মসূচির উপর স্থগিতাদেশ দেয়নি। যদিও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ করার বিষয়ে দিল্লি পুলিশের আশ্বাস আদালতের নথিতে রাখা হয়েছে। কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে এবং অভিজিৎ দীপকের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

তেরঙা মার্চে যোগ দেওয়ার আবেদন অভিজিৎ দীপকের

এদিকে, CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সাধারণ মানুষের কাছে তেরঙা মার্চে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর ঘোষণা অনুযায়ী, ১৬ অক্টোবর বিকেল ৫টায় এই কর্মসূচি হওয়ার কথা। দীপকের দাবি, তেরঙা উত্তোলনের অভিযোগে আশুতোষ ও সৌরভ নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বক্তব্য, জাতীয় পতাকা উত্তোলন কোনও অপরাধ নয়। রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'আমি সকলকে আবেদন করছি, আগামীকাল বিকেল ৫টায় আমাদের তেরঙা মার্চে যোগ দিন। আমাদের জাতীয় পতাকার চেয়ে বড় কিছু নেই।' 

Advertisement

দিল্লির বাইরের মানুষকেও আহ্বান

দিল্লির বাইরে যাঁরা থাকেন, তাঁদেরও নিজেদের শহরে তেরঙা মার্চ আয়োজন করার আহ্বান জানিয়েছেন CJP নেতা। তাঁর বক্তব্য, যাঁরা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজেদের শহরে সন্ধ্যায় জাতীয় পতাকা নিয়ে মিছিল করুন। দীপকে আরও বলেন, জাতীয় পতাকা তাঁদের গর্ব এবং তা ওড়ানো অপরাধ নয়। এই কর্মসূচির পর তাঁকেও গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে তাতে তিনি পিছিয়ে আসবেন না বলেও জানিয়েছেন।

অন্যদিকে, প্রস্তাবিত কর্মসূচিকে কেন্দ্র করে কনট প্লেস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

আগামী ৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে ১৬ অক্টোবরের কর্মসূচি ঘিরে পরিস্থিতি কী থাকে, সেদিকেই নজর রয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের।

Read more!
Advertisement
Advertisement