Advertisement

Delhi High alert: ইন্ডিয়ান মুজাহিদিন, আল কায়দা সহ ১৯ জঙ্গির পোস্টার, ১৫ অগাস্টের আগে কী চলছে দিল্লিতে?

স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্টে দিল্লি। ১৯ জঙ্গির ছবি থাকা একটি পোস্টার লাগানো হয়েছে সব জায়গায়। ঠিক কী চলছে? জেনে নিন দ্রুত।

দিল্লিতে হাই অ্যালার্টদিল্লিতে হাই অ্যালার্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 10:56 AM IST
  • স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্টে দিল্লি
  • ১৯ জঙ্গির ছবি থাকা একটি পোস্টার লাগানো হয়েছে সব জায়গায়
  • ঠিক কী চলছে? জেনে নিন দ্রুত

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। তার আগে সাজো সাজো রব দিল্লিতে। একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে একবারে হাই অ্যালার্ট মোডে চলে গিয়েছে দেশের রাজধানী। নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও কোনও ফাঁক রাখা হচ্ছে না। আর তারই অঙ্গ হিসেবে ১৯ মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছবি দেওয়া পোস্টার দিল্লির সব বড় বড় পাবলিক প্লেস ও মার্কেটে লাগিয়ে দিয়েছে পুলিশ। এই সব জঙ্গির দেখা মিললেই দ্রুত ফোন করে নিরাপত্তা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টার দিয়েছে দিল্লি পুলিশ। এতে ইন্ডিয়ান মুজাহিদিন থেকে শুরু করে আল কায়েদা এবং খালিস্তানি জঙ্গিদের ছবি দেওয়া রয়েছে। এর মাধ্যমেই সাধারণ মানুষকে এই জঙ্গিদের বিষয়ে সতর্ক করতে চাইছে নিরাপত্তা বাহিনী। 

কাদের ছবি রয়েছে পোস্টারে? 
এই পোস্টারে ১৯ মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছবি দেওয়া রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, ইন্ডিয়ান মুজাহিদিনের রিয়াজ ভাটকাল এবং শাবান্দ্রি মহম্মদ ইকবার ওরফে ইকবাল ভাটকাল। আলকায়েদার মহম্মদ শার্জিল আখতার, আবু সুফিয়ান এবং সইদ মহম্মদ আরশিয়া।

এছাড়া খালিস্তানি জিন্দাবাদ ফোর্সের রঞ্জিত সিং ওরফে নীতা ও পরমজিৎ সিং পাম্মা, খালিস্তানি টাইগার ফোর্সের অর্শদীপ সিং ওরফে আর্শ ডালা এবং হারবিন্দর সিং সাধু ওরফে রিন্না, বাব্বার খালসা ইন্টারন্যাশনালের ওয়াদহাওয়া সিং বাব্বর এবং গুরমিত সিং বাগ্গারের ছবিও রয়েছে পোস্টারে। 

প্রতিবছরই সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হয়
যদিও এই ব্যবস্থা নতুন কিছু নয়। বরং প্রতিবছরই এভাবে নিয়ম করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। মূলত ২৬ জানুয়ারি এবং ১৫ অগাস্টে নেওয়া হয় ব্যবস্থা। 

পুলিশ সূত্রে খবর, এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বরং সতর্কতামূলকভাবেই এই কাজটা করা হয়। যাতে সাধারণ মানুষও এই সব জঙ্গিদের সম্পর্কে জানতে পারেন। এই সব জঙ্গিদের কোনও খবর পেলেই পৌঁছে দিতে পারেন পুলিশের কাছে। 

খবর দিলেই মিলবে পুরস্কার  
এই পোস্টার দিয়ে পুলিশ জানিয়েছে, কোনও ব্যক্তি যদি এই সব জঙ্গিদের কাউকে দেখতে পান বা কোনও খোঁজ পান, তাহলে যেন দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। এক্ষেত্রে পুলিশের কন্ট্রোল রুম ১১২-তে ফোন করে খবর দেওয়া যেতে পারে। পুলিশ আরও জানিয়েছে, কোনও ব্যক্তি এই সব জঙ্গিদের বিষয়ে সঠিক খবর দিলে তাঁর পরিচয় গোপন রাখা হবে। সেই সঙ্গে দেওয়া হবে যথাযথ পুরস্কার। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement