Advertisement

Delhi Building Collapse: দিল্লির পিজি ধসের ঘটনায় মৃত ৩, জখম বহু, শোকবার্তা প্রধানমন্ত্রীর

Delhi Building Collapse: দক্ষিণ দিল্লির সত্যনিকেতন এলাকা বহুতল ধ্বংসের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে(প্রতিবেদন লেখার সময়)। জখম প্রায় ৯ জন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লিতে পিজি ধসের ঘটনায় শোকবার্তা প্রধানমন্ত্রীর।দিল্লিতে পিজি ধসের ঘটনায় শোকবার্তা প্রধানমন্ত্রীর।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Sep 2026,
  • अपडेटेड 8:35 PM IST
  • আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
  • ঘটনাটি ঘটেছে মোতীবাগের সত্য নিকেতনে শিব মন্দিরের কাছে।

Delhi Building Collapse: দক্ষিণ দিল্লির সত্যনিকেতন এলাকা বহুতল ধ্বংসের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে(প্রতিবেদন লেখার সময়)। জখম প্রায় ৯ জন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

ঘটনাটি ঘটেছে মোতীবাগের সত্য নিকেতনে শিব মন্দিরের কাছে। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলটিতে পিজি চলত। ফলে সেখানে একাধিক পড়ুয়া থাকতেন। 

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দুপুর প্রায় ১টা ৩৪ মিনিট নাগাদ সাউথ ক্যাম্পাস থানায় বাড়ি ভেঙে পড়ার খবর আসে। নানকপুরা গুরুদ্বারের কাছে ওই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকল, অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবার টিমও পৌঁছয়। পরে এনডিআরএফ-ও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়।

দমকল সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা ৩৩ মিনিট নাগাদ প্রথম এই ঘটনার খবর আসে। দুর্ঘটনার পর দমকলের ১২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। বেশ কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পরে জানা যায়, এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান। ধ্বংসস্তূপের বড় বড় অংশ সরিয়ে ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা দেখা হয়।

ঘটনাস্থলে পৌঁছন আরকে পুরমের বিধায়ক অনিল শর্মা। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। বিধায়ক জানান, ওই বাড়িতে বিভিন্ন জায়গা থেকে এসে পড়ুয়ারা থাকতেন। ঠিক কত জন সেখানে ছিলেন, তা তখনই নিশ্চিত করে বলা সম্ভব ছিল না। তবে বেশ কয়েক জন পড়ুয়া ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

এ দিকে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ডিডিএমএ, এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, এমসিডি, ক্যাটস এবং সিভিল ডিফেন্সের দল একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দুর্ঘটনাস্থলের কাছের একটি বাড়িও খালি করে দেওয়া হয়েছে। আটকে পড়া মানুষজনকে দ্রুত নিরাপদে বের করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Read more!
Advertisement
Advertisement