Advertisement

সন্ত্রাসের ছক বানচাল, বাংলা থেকে গ্রেফতার ২ জঙ্গি, ধৃতদের মধ্যে এক বাংলাদেশি

বড়সড় জঙ্গি হানার পর্দাফাঁস। ভারতে বসেই ভারতের উপর আক্রমণ হানার ছক কষছিল জঙ্গিরা। ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা।

বড়সড় জঙ্গি ষড়যন্ত্রের পর্দাফাঁসবড়সড় জঙ্গি ষড়যন্ত্রের পর্দাফাঁস
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Feb 2026,
  • अपडेटेड 11:01 AM IST
  • ভারতে বসেই ভারতের উপর আক্রমণ হানার ছক কষছিল জঙ্গিরা।
  • ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
  • এক বাংলাদেশি নাগরিককেও এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বড়সড় জঙ্গি হানার পর্দাফাঁস। ভারতে বসেই ভারতের উপর আক্রমণ হানার ছক কষছিল জঙ্গিরা। ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা। এমনকি এক বাংলাদেশি নাগরিককেও এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

দিল্লি পুলিশ সূত্রে খবর, স্পেশাল সেলের অভিযানে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, অভিযুক্তরা পাকিস্তানের ISI ও বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীগুলির নির্দেশে কাজ করছিল। অভিযুক্তদের কাছ থেকে তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। 

অভিযুক্তরা হলেন, মিজানুর রহমান, মহম্মদ শাবত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জ্বল। এই ৬ জনকেই তামিলনাড়ুর তিরুপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর ২ জনের মধ্যে একজন পশ্চিমবঙ্গ ও অন্যজন বাংলাদেশি নাগরিক।

পুলিশের দাবি, এই জঙ্গি চক্রটিই কয়েকদিন আগে দিল্লির বিভিন্ন এলাকায় উস্কানিমূলক পোস্টার লাগিয়েছিল। কাশ্মীর-সংক্রান্ত পোস্টারও তার মধ্যে ছিল। এমনকি মেট্রোতেও পোস্টার লাগানো হয়। এই পোস্টার নিয়ে তদন্ত করতে নেমেই দিল্লি পুলিশ জঙ্গি মডিউলটি পর্দাফাঁস করে। জানা গিয়েছে, অভিযুক্তরা জাল আধার কার্ড ব্যবহার করছিল।

উল্লেখ্য বিষয় হল, সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈইবা (LET) দিল্লিতে একটি বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনা করছে। জানা গিয়েছে, ভিড় এলাকাগুলি লক্ষ্য় করে হামলা চালাতে পারে জঙ্গিরা। এমনকি, ধর্মীয় স্থানগুলিকে টার্গেট করাও হতে পারে। ফলে সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন। তারই মধ্য়ে জঙ্গি মডিউলের পর্দাফাঁসের ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement