Advertisement

Devendra Fadnavis : দেবেন্দ্র ফড়নবীস মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী, আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশের আগেই বড় দাবি বিজেপি নেতার

 একনাথ শিন্ডে না দেবেন্দ্র ফড়নবীস, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন। এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ২ ও ৩ ডিসেম্বর তা নিয়ে বিধায়ক দলের বৈঠকও হবে।

Devendra FadnavisDevendra Fadnavis
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Dec 2024,
  • अपडेटेड 2:02 PM IST
  • দেবেন্দ্র ফড়নবীস মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী
  • আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশের আগেই বড় দাবি বিজেপি নেতার

 একনাথ শিন্ডে না দেবেন্দ্র ফড়নবীস, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন। এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ২ ও ৩ ডিসেম্বর তা নিয়ে বিধায়ক দলের বৈঠকও হবে। কিন্তু তার আগেই একজন প্রবীণ বিজেপি নেতা জানালেন দেবেন্দ্রই মুখ্যমন্ত্রী হচ্ছেন। তা নাকি ঠিক হয়ে গেছে। 

সংবাদসংস্থা PTI-কে সেই বিজেপি নেতা জানান, 'দেবেন্দ্র ফড়নবীসের নাম চূড়ান্ত হয়ে গেছে। ২ ও ৩ তারিখে বিধায়ক দলের যে বৈঠক হবে সেখানেই নেতা নির্বাচন হয়ে যাবে।' 

এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক হয়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সিদ্ধান্ত নেবেন তাই মেনে নেওয়া হবে।' 

মহারাষ্ট্রের রাজনীতিতে এখন একনাথ শিন্ডের ছেলের নামও ঘুরছে। শ্রীকান্ত শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হবে কি না তা ঠিক করবে মহাযুতী জোট। অজিত পাওয়ার, বিজেপির যদি এতে আপত্তি না থাকে তাহলে শিন্ডের ছেলেকে উপমুখ্যমন্ত্রীর আসনে দেখা যেতে পারে। 

যদিও এনসিপির অজিত পাওয়ার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই করা হবে। এনসিপি এবং শিবসেনার এক এক জন প্রার্থীকে উপমুখ্যমন্ত্রী আসন দেওয়া হবে। যদিও এই দাবির পক্ষে মুখ খোলেনি বিজেপি বা শিবসেনা। 

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মহাযুতী জোট ২৩৩টি আসন পেয়েছিল। এমন বাম্পার ম্যান্ডেট পেলেও ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট এখনও মুখ্যমন্ত্রীর জন্য তাদের পছন্দ চূড়ান্ত করেনি। ২৮০ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ১৩২টি আসন নিয়ে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে, যখন তার সহযোগীরা একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি যথাক্রমে ৫৭ এবং ৪১টি আসন জিতেছে।  

 

Read more!
Advertisement
Advertisement