Advertisement

Dharmendra Pradhan: 'বাংলাদেশ থেকে অনুপ্রাণিত, আসল উদ্দেশ্য ফাঁস,' CJP ও রাহুলকে এ বার নিশানা সেই ধর্মেন্দ্রর

ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্টে ল এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Oct 2026,
  • अपडेटेड 3:42 PM IST
  • ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে প্রশ্ন
  • রাহুল গান্ধীর তুলোধনা
  • সরব ধর্মেন্দ্র প্রধান

NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরেই পদত্যাগ করতে হয়েছিল তাঁকে। এই প্রথম তাঁদের আন্দোলন নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্টে ল এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ করেছেন, জাতীয় স্বার্থ, সিস্টেম বদল ও ছাত্রকল্যাণের নামে শুরু হওয়া এই আন্দোলনের আসল রূপ এখন প্রকাশ হয়ে গিয়েছে। 

ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, 'জাতীয় স্বার্থ, সিস্টেম বদলের দাবি এবং ছাত্রদের স্বার্থের নামে শুরু হওয়া এই বিক্ষোভের আসল রূপ এখন আর কারও কাছে গোপন নেই। শাসন পরিবর্তনের প্রকাশ্য কথাবার্তা এবং বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নেওয়া থেকে এটা স্পষ্ট, ছাত্রদের আড়ালে দেশে নৈরাজ্য ছড়ানো এবং রাজনৈতিক ব্যবস্থাতে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র।'

ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, 'যাঁরা বিদেশি প্রভাবে ক্ষমতা দখলের স্বপ্ন দেখে, তাঁদের বোঝা উচিত ভারতে ক্ষমতার পরিবর্তন শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হয়।' ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, দেশের মানুষ এই ধরনের অগণতান্ত্রিক চিন্তাভাবনা কখনওই মেনে নেবে না। 

নিজের পোস্টে ধর্মেন্দ্র প্রধান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস দলকেও আক্রমণ করেছেন। তিনি রাহুল গান্ধীকে লক্ষ্য করে বলেন, 'উনি বারবার জনগণের রায়কে অসম্মান করেন। যখন নির্বাচনী প্রক্রিয়া কাঙ্খিত ফল দিতে ব্যর্থ হয় তখন কংগ্রেস গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি অনাস্থা তৈরির চেষ্টা করে।'

প্রাক্তন শিক্ষামন্ত্রী আরও বলেন, 'য়রাজনৈতিক ফায়দা তোলার জন্য প্রতিদিন জনগণকে হয়রানি করাই কংগ্রেস দলের উদ্দেশ্য। জনগণ বারবার রাহুল গান্ধীকে প্রত্যাখ্যান করেছে, যিনি হাতে সংবিধান নিয়ে ঘুরে বেড়ান। তা সত্ত্বেও ক্ষমতার লালসায় তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নবিদ্ধ করে জনগণের রায়কে অপমান করছেন এবং গণতন্ত্রের মর্যাদা ক্ষুন্ন করছেন। রাহুল গান্ধীজি গণতন্ত্রের প্রতি আপনার এই ঘৃন্য মনোভাবে অত্যন্ত লজ্জাজনক।'

 

Read more!
Advertisement
Advertisement