Advertisement

Dhruv Rathee: ধ্রুব রাঠির বিপদ বাড়ছে, মানহানির মামলায় এ বার বাড়ির দরজায় সমন সাঁটালো কোর্ট

আরও বিপাকে ধ্রুব রাঠি। এবার একটি পুরনো মানহানির মামলায় তাঁকে সমন পাঠালো সাকেত আদালত। গুরুগ্রামে তাঁর বাড়ির দরজায় সাঁটিয়ে আসা হল সমন।

ধ্রুব রাঠি ধ্রুব রাঠি
Aajtak Bangla
  • গুরুগ্রাম ,
  • 16 Oct 2026,
  • अपडेटेड 12:41 PM IST
  • আরও বিপাকে ধ্রুব রাঠি
  • মানহানির মামলায় সমন পাঠালো সাকেত আদালত
  • তাঁর বাড়ির দরজায় সাঁটিয়ে আসা হল সমন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলার বিষয়ে দিল্লির সাকেত আদালতের একটি সমন তাঁর গুরুগ্রামের বাড়ির দরজায় সাঁটিয়ে দেওয়া হয়েছে। বাড়িটি সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার সোসাইটিতে অবস্থিত। মামলাটি দায়ের করেছেন BJP-র IT সেলের সদস্য বিকাশ সংকৃত্যায়ন, যিনি বিকাশ পাণ্ডে নামেও পরিচিত। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৭ অক্টোবর। 

আদালত অভিযোগকারীকে সমন জারির জন্য আদালতের কর্মীদের সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছিল। এরপরই ধ্রুব রাঠির বাড়িতে নোটিস টাঙানো হয়। এর অর্থ, তাঁর হাতে সমন তুলে দেওয়ার পরিবর্তে আদালতের নোটিসটি তাঁর বাড়ির দরজায় চাঙিয়ে দেওয়া হয়েছিল। 

২০১৮ সালে আপলোড করা BJP IT সেল পার্ট ২ শীর্ষক একটি ভিডিও থেকে এই পুরো বিতর্কের সূত্রপাত। অভিযোগকারী বিকাশ পাণ্ডের দাবি, ভিডিওটিতে BJP IT এবং তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, বিকাশ পাণ্ডের মাধ্যমে মহাবীর প্রসাদ নামে এক ব্যক্তিকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এতে আরও অভিযোগ করা হয়, ধ্রুব রাঠিকে বদনাম করার জন্য ৫০ লক্ষ টাকা দেওযার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিকাশ পাণ্ডের দাবি, এই সমস্ত অভিযোগ মিথ্যা। তিনি মনে করেন, এই অভিযোগগুলি তাঁর ব্যক্তিগত ও সামাজিক সুনামের মারাত্মক ক্ষতি করেছে। 

অভিযোগকারীর মতে, ২০১৯ সালের জুলাই মাসে প্রথম সমন জারি করা হয়েছিল। তারপর থেকে হাজিরা দেননি ধ্রুব রাঠি। কারণ হিসেহে বলা হয়েছিল, তিনি অস্ট্রিয়ায় থাকেন। সম্প্রতি খবর পাওয়া যায়, তিনি ভারতে দিল্লি NCR-এ রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আদালত একটি নতুন সমন জারি করেছে। 

এই সমনটি এমন এক সময়ে এসেছে যখন ককরোচত জনতা পার্টি দিল্লির সেন্ট্রলা পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচির ডাক দিয়েছে। এই কর্মসূচিতে ধ্রুব রাঠির অংশগ্রহণের কথাও শোনা যাচ্ছে। এখন সকলের দৃষ্টি ১৭ অক্টোবরের শুনানির দিকে, সেদিন আদালতে মামলাটি উঠবে।  

 

Read more!
Advertisement
Advertisement