Advertisement

Dimagi Naxal Party: 'দিমাগি নকশাল পার্টি' তৈরি, হু হু করে বাড়ছে ফলোয়ার; লালকেল্লায় মোদীর এক শব্দ থেকেই জন্ম

লালকেল্লা থেকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সময়ে উচ্চারিত একটি শব্দবন্ধ। আর সেই থেকেই জন্ম নিল 'দিমাগি নকশাল পার্টি।' হু হু করে ইনস্টাগ্রামে বাড়ছে ফলোয়ার। এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দিমাগি নকশাল পার্টি দিমাগি নকশাল পার্টি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Aug 2026,
  • अपडेटेड 2:15 PM IST
  • এবার তৈরি হল 'দিমাগি নকশাল পার্টি'
  • হু হু করে ইনস্টাগ্রামে বাড়ছে ফলোয়ার
  • মোদীর একটি মন্তব্য থেকে জন্ম হয়েছে এটির

১৫ অগাস্ট লালকেল্লা থেকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সময়ে উচ্চারিত একটি শব্দবন্ধ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী বলেন, 'জঙ্গলে অস্ত্র হাতে তুলে নেওয়া নকশালদের বিরুদ্ধে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কিন্তু এখনও এমন দিমাগি নকশাল রয়েছে যাঁরা আদর্শের নামে দেশে অশান্তি ছড়ানোর সুযোগ খোঁজে।' তিনি এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করার আহ্বানও জানান।   

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এই শব্দবন্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, 'দিমাগি নকশাল' বলতে কাদের বোঝানো হচ্ছে? এদিকে কিছু নেটিজেন এই শব্দবন্ধটিকে ঠাট্টা ও রাজনৈতিক ব্যঙ্গবিদ্রূপের বিষয়ে পরিণত করেছেন। এই আবহে ইনস্টাগ্রামে 'দিমাগি নকশাল পার্টি' নামে একটি নতুন পেজ চালু করা হয়। এই পেজের ফলোয়ার সংখ্যা মুহূর্তের মধ্যে লক্ষাধিক হয়ে গিয়েছে। 

উল্লেখ্য, 'ককরোচ জনতা পার্টি'-র উত্থান হয়েছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মাত্র মন্তব্য থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের যুব সম্প্রদায়কে আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন। এরপরই 'ককরচো জনতা পার্টি' নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল তৈরি করা হয়। কয়েক দিনের মধ্যেই এই পার্টির পেজটি লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করে। ১০ দিনের মধ্যেই CJP-র ফলায়োর সংখ্যা ২ কোটিরও বেশি হয়ে যায়। একই ভাবে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের উপর ভিত্তি করে কেউ 'দিমাগি নকশাল পার্টি' নামে একটি পেজ তৈরি করেছে। এর ফলোয়ার সংখ্যাও ক্রমশ বাড়ছে। 

মজার বিষয় হল, এটি কোনও স্বীকৃত রাজনৈতিক দল নয়। এটি একটি সোশ্যাল মিডিয়া পেজ, যেটি প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণে ব্যবহৃত একটি শব্দবন্ধকে গ্রহণ করে তৈরি হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক, শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পেজটির ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। এর অর্থ, ১৫ অগাস্টের ভাষণের পর যে শব্দবন্ধ রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল, সেটিই সোশ্যাল নিডিয়ার একটি নতপন পেজের পরিচয়ে পরিণত হয়েছে। 

Advertisement

উল্লেখ্য, এই ধরনের পেজ শুধু ইনস্টাগ্রামেই নয়, এক্স এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মেও তৈরি হচ্ছে। এই নামের পেজগুলিতে দ্রুত ফলোয়ার বাড়ছে। তবে 'দিমাগি নকশাল পার্টি নামে এতগুলি পেজ তৈরি হওয়ায় এর পিছনে কারা রয়েছে তা বোঝা কঠিন। 'ককরোচ জনতা পার্টি'-র অভিজিৎ দিপকের হ্যান্ডলটি তৈরি হওয়ার মাত্র কয়েকদিন পরেই ইনস্টাগ্রামে লাইভ এসে মানুষকে এ বিষয়ে জানান। তবে 'দিমাগি নকশাল পার্টি'-র কোনও নির্মাতার পরিচয় মেলেনি। 

এই নতুন পেজটি নিয়ে রেডটে হওয়া আলোচনায় এটিকে একটি রাজনৈতিক বঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে শেয়ার করা তথ্য অনুযায়ী পেজটির বার্তা হল 'ভাবুন, গবেষণা করুন, প্রতিরোধ করুন।' প্রধানমন্ত্রী একটি নির্দিষ্ট মতাদর্ষকে ব্যবহার করতে যে শব্দবন্ধের ব্যবহার করেছিলেন, সেটা এখন কারও কাছে হাসির খোরাক, কারও কাছে প্রতিবাদের উৎস। সব মিলিটে নেটপাড়া এখন সরগরম 'দিমাগি নকশাল'-দের নিয়ে। 

 

Read more!
Advertisement
Advertisement