Advertisement

Dimagi Naxal: 'দিমাগি নকশাল'দের লালকেল্লা থেকে নিশানা মোদীর, কারা এরা?

PM Narendra Modi: লালকেল্লা থেকে তেরঙ্গা উত্তোলন করে দেশবাসীকে 'দিমাগি নকশাল' নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লালকেল্লা থেকে কাদের নিশানা করলেন মোদী?লালকেল্লা থেকে কাদের নিশানা করলেন মোদী?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Aug 2026,
  • अपडेटेड 11:43 AM IST
  • লালকেল্লা থেকে তেরঙ্গা উত্তোলন করে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বড় স্বপ্ন দেখার বার্তা দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন নমো।
  • 'দিমাগি নকশাল' অর্থাৎ 'মানসিক মাওবাদী'শব্দটি ব্যবহার করেছেন মোদী।

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে তেরঙ্গা উত্তোলন করে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশবাসীকে নতুন সংকল্প, বড় স্বপ্ন দেখার বার্তা দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন নমো।

দেশের নিরাপত্তা, আদর্শগত স্থিতিশীলতা এবং সামাজিক ঐক্য বিষয়ে আমজনতাকে স্পষ্ট ও জোরালো বার্তা দিতে 'দিমাগি নকশাল' অর্থাৎ মানসিক নকশাল শব্দটি ব্যবহার করেছেন মোদী। তিনি দেশের যুবকদের হিংসা ও নৈরাজ্যের পরিবর্তে  উন্নয়ন, ঐক্য এবং গঠনমূলক কাজে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। 

PM মোদী ঠিক কী বললেন?

নরেন্দ্র মোদী বলেন, জঙ্গল নিশ্চিহ্ন হয়ে গেলেও ‘দিমাগি নকশালরা’ সুযোগের অপেক্ষায় আছে, তাদের চিহ্নিত করতে হবে। তিনি দেশবাসীকে এই মানসিক নকশালদের আইসোলেটেড করার আহ্বানও জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী আগে ‘আরবান নকশাল’ শব্দটি ব্যবহার করেছেন। তবে এই এই প্রথম তিনি ‘দিমাগি নকশাল’ শব্দটি প্রয়োগ করলেন।

জঙ্গলের নকশালদের বদলে রয়েছে মানসিক নকশাল: প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজে হিংসা ও নৈরাজ্যকে উৎসাহিত করে এমন মানসিকতার লোকেদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কিছু লোক সমাজকে বিভ্রান্ত করার জন্য নানা কৌশল অবলম্বন করছে এবং এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি।

মোদী বলেন, "আমরা মাওবাদ নির্মূল করার অঙ্গীকার করেছিলাম। একবিংশ শতাব্দীতে দশকের পর দশক ধরে চলে আসা এমন বাধাগুলো দূর করা অপরিহার্য। নকশালবাদ ও মাওবাদ লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ ধ্বংস করেছে। বহু মায়ের সন্তান কেড়ে নিয়েছে, বাবা-মায়ের স্বপ্ন চূর্ণবিচূর্ণ করে দিয়েছে।"

প্রধানমন্ত্রী জানান, "জঙ্গলের নকশালদের জায়গা এখন নিচ্ছে শহর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বুদ্ধিজীবী মহলে সক্রিয় 'দিমাগি নকশাল'রা। আমাদের সতর্ক থাকতে হবে। সশস্ত্র নকশালরা চলে গিয়েছে, কিন্তু দিমাগি নকশালরা সুযোগের অপেক্ষায় আছে। এই দিমাগি নকশালদের অবশ্যই চিহ্নিত করতে হবে। এই গোষ্ঠী সরাসরি অস্ত্র হাতে তুলে নেয় না, বরং তাদের মতাদর্শের মাধ্যমে দেশে নৈরাজ্য ও বিভ্রান্তি ছড়াতে চায়।"

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement