Advertisement

Street Vendors: বিকল্প জায়গা দিন, না হলে অযথা হেনস্থা বরদাস্ত নয়, হকার উচ্ছেদ নিয়ে বড় নির্দেশ মানবাধিকারি কমিশনের

NHRC-র নির্দেশ, পশ্চিমবঙ্গ সহ দেশের কোনও রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় স্থানীয় বিক্রেতা, হকার, ফেরিওয়ালা, কুমোর এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও মানবাধিকার সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

কলকাতার রাস্তায় হকার- পিটিআই ফাইল ছবিকলকাতার রাস্তায় হকার- পিটিআই ফাইল ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 10:02 AM IST
  • রাস্তার ধারের হকার, ফেরিওয়ালাদের জন্য মানবাধিকার কমিশনের নির্দেশ
  • অযথা উচ্ছেদ করা না হয় বা তাঁদের জীবিকা থেকে বঞ্চিত করা না হয়
  • ‘ভোকাল ফর লোকাল’ আবেগকে গুরুত্ব

দুর্গাপুজো সহ গোটা দেশে উত্‍সবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। পর পর উত্‍সব। দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ছটপুজো, নবরাত্রি, ক্রিস্টমাস। উত্‍সব মানে তো শুধুই আনন্দ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি বড় অর্থনীতিও। উত্‍সবকে ঘিরে প্রচুর মানুষের জীবীকা নির্বাহ হয়। বিশেষ করে রাস্তার হকারদের। এ বার তাঁদের পাশে দাঁড়াল জাতীয় মানবাধিকার কমিশন। 

রাস্তার ধারের হকার, ফেরিওয়ালাদের জন্য মানবাধিকার কমিশনের নির্দেশ

NHRC-র নির্দেশ, পশ্চিমবঙ্গ সহ দেশের কোনও রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় স্থানীয় বিক্রেতা, হকার, ফেরিওয়ালা, কুমোর এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও মানবাধিকার সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কলকাতা সহ দেশের একাধিক শহরে সম্প্রতি দেখা গিয়েছে, প্রশাসন রাস্তার ধারে বা ফুটপাথে হকার উচ্ছেদে জোর দিচ্ছে। এমনকী অনেক ক্ষেত্রে ফাইনও করা হয়েছে তাঁদের। কলকাতায় বার বার অভিযান চালিয়েছেন খোদ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

গত বছরের উৎসবের মরশুমে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগোর নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি আমলে নেয়। এরপর সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনকে অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। চলতি বছরে কমিশনের পর্যবেক্ষণ, হকার, ফেরিওয়ালা, রাস্তার ধারের বিক্রেতা সহ ছোটো ব্যবসায়ীদের পেট চলে এই উত্‍সবরে মরশুমে। তাই তাঁদের মানবাধিকার সুরক্ষিত রাখার ফের প্রয়োজন হচ্ছে।  

অযথা উচ্ছেদ করা না হয় বা তাঁদের জীবিকা থেকে বঞ্চিত করা না হয়

দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলি ও ছটপুজোর সময় স্থানীয় বিক্রেতাদের যেন অযথা উচ্ছেদ করা না হয় বা তাঁদের জীবিকা থেকে বঞ্চিত করা না হয়, সে বিষয়ে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন। অগ্নিনিরাপত্তা বা জনসুরক্ষার কারণে কোনও নির্দিষ্ট জায়গা খালি করা প্রয়োজন হলে, সংশ্লিষ্ট বিক্রেতাদের জন্য উপযুক্ত বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভেন্ডরদের পণ্য বাজেয়াপ্ত করা বা অযথা কড়া পদক্ষেপ করা যাবে না। কোনও হকার, ফেরিওয়ালাকে হেনস্থা করা, তোলাবাজি চালানো ইত্যাদি বরদাস্ত করা হবে। অভিযোগ এলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

‘ভোকাল ফর লোকাল’ আবেগকে গুরুত্ব

‘ভোকাল ফর লোকাল’ ভাবনাকে সামনে রেখে স্থানীয় বিক্রেতা, ঐতিহ্যবাহী পেশা এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে উৎসাহিত করার জন্য স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছে NHRC। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই নির্দেশগুলি সংশ্লিষ্ট জেলাশাসক, পুরসভা কর্তৃপক্ষ, পুলিশ এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা হয় এবং সেগুলি কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

Read more!
Advertisement
Advertisement