Advertisement

Bihar Fisherman Dolphin: কোশি নদীতে জালে পড়ল ডলফিন, বাড়ি নিয়ে গিয়ে গ্রেফতার মৎস্যজীবী

মাছ ধরার জালে গাঙ্গেয় ডলফিনটি আটকে পড়েছিল। কিন্তু সেটিকে ছেড়ে দেওয়া হয়নি। বরং সেটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। এই গোটা ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি মোবাইলে রেকর্ড করেন।

ডলফিন বাড়ি নিয়ে গিয়ে গ্রেফতারডলফিন বাড়ি নিয়ে গিয়ে গ্রেফতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Aug 2026,
  • अपडेटेड 8:31 AM IST
  • মাছ ধরার জালে গাঙ্গেয় ডলফিনটি আটকে পড়েছিল
  • সেটিকে ছেড়ে দেওয়া হয়নি
  • সেটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়

কোশি নদীতে ধরছিলেন মাছ। তখন তার জালে ধরা পড়ে বিরল গাঙ্গেয় ডলফিন। তিনি অবশ্য ডলফিনটাকে ছেড়ে দেননি। বরং সেটিকে বাড়িতে নিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসার পরই বিহারের সাহারসা জেলায় ওই মৎস্যজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বিষয়টা নিয়ে মুখ খুলেছে প্রশাসন। তারা জানিয়েছে, মাছ ধরার জালে গাঙ্গেয় ডলফিনটি আটকে পড়েছিল। কিন্তু সেটিকে ছেড়ে দেওয়া হয়নি। বরং সেটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।

যতদূর খবর, এই গোটা ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি মোবাইলে রেকর্ড করেন। তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর দ্রুত সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ওই মৎস্যজীবীকে ডলফিন থেকে তেল বের করার কথা বলতে শোনা যায়।

ঘটনাচক্রে ভিডিওটি বন দফতরের আধিকারিক এবং জেলা প্রশাসনের নজরে আসে। এরপর ওই মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে এফআইআর দায়েরের পর থেকেই অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি।

পরবর্তী দু’দিন ধরে তল্লাশি চলেছে। এরপর তৃতীয় দিনে ওই মৎস্যজীবীকে খুঁজে পায় বিহার পুলিশ। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।

এরপর এসডিপিও ওম প্রকাশ জানিয়েছেন, ডলফিন শিকার করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বন দফতর ও বিহার পুলিশ যৌথভাবে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

ওম প্রকাশ বলেন, 'ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হবে।'

আর এই ঘটনা সামনে আসার পরই নতুন করে উঠে এসেছে ভারতে ডলফিনের জন্য থাকা আইনি সুরক্ষার বিষয়টিও। জেনে রাখুন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ১৯৭২ অনুযায়ী দেশে ডলফিন শিকার বা হত্যা করা নিষিদ্ধ।

মাথায় রাখতে হবে গাঙ্গেটিক ডলফিন গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী অববাহিকায় পাওয়া যায়। এটি একটি বিপন্ন প্রজাতির মিঠে জলের প্রাণী। এটি ভারতের জাতীয় জলজ প্রাণী। ভারতীয় বন্যপ্রাণী আইনে এই প্রজাতিকে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। ডলফিন শিকার করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

Advertisement

কী শাস্তি রয়েছে?
বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাশাপাশি জরিমানার বিধানও রয়েছে। তাই এই ভুল একবারেই করা উচিত নয়। বরং বিষয়টা নিয়ে সকলের সতর্ক হওয়া উচিত। সকলকে সাবধান করা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

 

Read more!
Advertisement
Advertisement