Advertisement

Donald Trump: 'হয় দখল করব, নয় মুক্তি দেব,' ট্রাম্পের টার্গেটে এবার কোন দেশ?

ভেনিজুয়েলা এবং ইরানের পর এবার নয়া টার্গেট সেট করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, হয় তিনি সেই দেশের দখল নেবেন, না হয় দেশটিকে মুক্ত করে দেবেন। কী পরিকল্পনা রয়েছে তাঁর?

Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 9:47 AM IST
  • ভেনিজুয়েলা এবং ইরানের পর এবার নয়া টার্গেট
  • হয় তিনি সেই দেশের দখল নেবেন, না হয় দেশটিকে মুক্ত করবেন
  • কী পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের এক নতুন রণকৌশল তৈরি করেছেন। এবার তাঁর টার্গেট কিউবা। মায়ামিতে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাবে বলেন, 'ইরান ও ভেনিজুয়েলার পর এবার কিউবার পালা। হয় এর দখল নেব, না হয় একে মুক্ত করে দেব।'

যদিও তিনি স্পষ্ট করেননি আমেরিকা কিউবার বিরুদ্ধে ঠিক কী পদেক্ষেপ নিতে চলেছে। তবে তিনি অবশ্যই বলেছেন, 'কখনও কখনও কঠোর সামরিক শক্তি ব্যবহার করতে হয়।' অর্থাৎ তিনি কিউবা নিয়ে বড় কোনও প্ল্যান ছকে ফেলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। 

ডোনাল্ড ট্রাম্প কিউবাকে 'বন্ধুত্বপূর্ণ ভাবে দখলে' নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন। তবে সতর্ক করে দিয়েছেন, এমনটা না-ও ঘটতে পারে। অন্য কিছুও অপেক্ষা করছে কিউবার জন্য। অর্থাৎ হেঁয়ালি করেছেন তাঁর পরবর্তী প্ল্যান নিয়ে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গেকথা বলার সময়ে তিনি বলেন, 'দ্বীপটি নিয়ে যে কোনও কিছু করার ক্ষমতা রয়েছে আমার।'

সম্প্রতি ভেনিজুয়েলায় মার্কিন সমর্থিক একটি অভিযান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছে। এর ফলে কিউবার তেল সরবরাহ সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছে। বেনিজুয়েলা দীর্ঘদিন ধরে কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ ছিল। এই বিঘ্নের কারণে বিদ্যুৎ বিভ্রাট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ঘাটতি ঘাটতি দেখা দিয়েছে। যার ফলে কিউবার সরকার পতনের মুখে। 

কঠোর বিবৃতি সত্ত্বেও কূটনৈতিক পথ খোলা রয়েছে। নিউ ইয়র্কের টাইমসের এক প্রতিবেজন অনুযায়ী, মার্কিন কর্মকর্তা এবং কিউবার নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে। আমেরিকার প্রধান উদ্দেশ্য হল কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেলকে পদ থেকে অপসারণ করা। দিয়াজ কানেলও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। হাভানা সরাসরি সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা করছে। 

 

Read more!
Advertisement
Advertisement