Advertisement

ডিনার পার্টিতে গুলি কাণ্ডে ট্রাম্পের খোঁজ নিলেন PM মোদী, দেখুন হামলাকারীর ছবি

ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের ডিনারের পার্টিতে গুলি চলার ঘটনায় পুলিশের তরফে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্তের একটি ছবি প্রকাশ্যেও এনেছেন। এই হামলার ঘটনায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

ডিনার পার্টিতে গুলি কাণ্ডে হামলাকারীর ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্পডিনার পার্টিতে গুলি কাণ্ডে হামলাকারীর ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 11:49 AM IST
  • ডিনারের পার্টিতে গুলি চলার ঘটনায় পুলিশের তরফে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
  • ডোনাল্ড ট্রাম্প অভিযুক্তের একটি ছবি প্রকাশ্যেও এনেছেন।
  • ঘটনাজুড়ে পুরো আমেরিকাজুড়ে শোরগোল পড়েছে। নড়েচড়ে বসেছে বৈশ্বিক মহলও।

ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের ডিনারের পার্টিতে গুলি চলার ঘটনায় পুলিশের তরফে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্তের একটি ছবি প্রকাশ্যেও এনেছেন। তবে ঘটনাজুড়ে পুরো আমেরিকাজুড়ে শোরগোল পড়েছে। নড়েচড়ে বসেছে বৈশ্বিক মহলও। মার্কিন মুলুকে খোদ ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ডিনার পার্টিতে এই হামলার ঘটনায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

প্রথম ছবি প্রকাশ্যে আনলেন ডোনাল্ড ট্রাম্প

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তের ছবি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে অভিযুক্তের নাম কোল থমাস অ্যালেন। ট্রাম্পের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে জামা খোলা অবস্থায় মাথা নীচু করে উপুড় করিয়ে শুইয়ে রাখা হয়েছে। তাঁর নিম্নাঙ্গে একটি প্ল্য়াস্টিক দিয়ে পা পর্যন্ত ঢাকা। ট্রাম্প জানান, তিনি, মেলানিয়া এবং অন্য প্রশাসনিক আধিকারিকেরা নিরাপদে রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বললেন?

মার্কিন মুলুকে এই হামলার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, "ওয়াশিংটন DC-র হোটেলে নিরাপত্তাজনিত ঘটনার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত আছেন জেনে স্বস্তি পাচ্ছি। তাঁদের সুরক্ষা ও সুস্থতার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই এবং নিঃসন্দেহে এই ঘটনার নিন্দা করা উচিত।"

কী ঘটনা ঘটেছিল?

শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে আমেরিকার ওয়াশিংটনে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালীনই ওয়াশিংটন হিলটন হোটেলে হামলা করে এক বন্দুকবাজ। 

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, আচমকাই হোটেলে গোলাগুলির ঘটনাটি ঘটে। শব্দ শুনে সিক্রেট সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং তাঁকে নিরাপদে অনুষ্ঠান স্থল থেকে নামিয়ে আনেন। ভিডিওতে দেখা গিয়েছে, ট্রাম্প খাওয়ার মঞ্চে বসেছিলেন, এমন সময় হঠাৎ গোলাগুলি শুরু হয় এবং নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলেন। অনেক আমন্ত্রিতরা টেবিলের নীচেও লুকিয়ে পড়েন। গোটা ঘটনায় চরম বিশৃঙ্খলা দেখা যায়।

Advertisement

যদিও কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে পাকড়াও করে ফেলে পুলিশ। তবে কেন ওই ব্যক্তি হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি।

 

Read more!
Advertisement
Advertisement