Advertisement

Election Commission: SIR ঘোষণাপত্রের সঙ্গে আর সম্পর্ক নেই Form 6-এর, বড় সিদ্ধান্ত কমিশনের

ভোটার তালিকায় নতুন নাম তোলার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। অনলাইন ভোটার এনরোলমেন্টের Form 6 থেকে SIR সংক্রান্ত অতিরিক্ত ঘোষণাপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপত্তি জানিয়েছিলেন ২ নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশননির্বাচন কমিশন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Nov 2026,
  • अपडेटेड 11:23 AM IST
  • ভোটার তালিকায় নতুন নাম তোলার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত
  • Form 6 থেকে SIR সংক্রান্ত অতিরিক্ত ঘোষণাপত্র প্রত্যাহার
  • আপত্তি জানিয়েছিলেন ২ নির্বাচন কমিশনার

ভোটার তালিকায় নতুন নাম তোলার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। যে রাজ্যগুলিতে SIR প্রক্রিয়া শেষ হয়েছে, সেখানে অনলাইন ভোটার এনরোলমেন্টের Form 6 থেকে SIR সংক্রান্ত অতিরিক্ত ঘোষণাপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কয়েক দিন আগেই কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, শুধুমাত্র SIR চলাকালীনই এই অতিরিক্ত ঘোষণাপত্রের প্রয়োজন হবে।

নির্বাচন কমিশনের এই অতিরিক্ত ঘোষণাপত্রে নতুন ভোটারদের নিজেদের অথবা তাঁদের বাবা-মা কিংবা ঠাকুরদা-ঠাকুমার এমন তথ্য দিতে হত, যার মাধ্যমে আগের কোনও ভোটার তালিকা সংশোধনের সময় তৈরি হওয়া ভোটার তালিকার সঙ্গে তাঁদের যোগসূত্র প্রমাণ করা যায়। তবে যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও SIR প্রক্রিয়া চলছে, সেখানে ECINET পোর্টালে এই অতিরিক্ত ঘোষণাপত্রের ব্যবস্থা বহাল রাখা হয়েছে।

অন্যদিকে, যে সব রাজ্যে SIR শেষ হয়েছে, সেখানে ECINET অ্যাপ ও পোর্টালের পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) পোর্টাল থেকেও অতিরিক্ত ঘোষণাপত্র সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই রাজ্যগুলিতে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে ইচ্ছুক আবেদনকারীদের এবার থেকে শুধুমাত্র ১৯৬০ সালের Registration of Electors Rules অনুযায়ী নির্ধারিত Form 6 পূরণ করতে হবে।

গত ২৬ সেপ্টেম্বর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে নিয়ে কমিশনের বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, Form 6-এর সঙ্গে যুক্ত অতিরিক্ত ঘোষণাপত্রটি শুধুমাত্র SIR প্রক্রিয়ার জন্যই প্রযোজ্য। কমিশনের বক্তব্য ছিল, 'SIR-এর সময়কাল ছাড়া অন্য সময়ে ১৯৬০ সালের Registration of Electors Rules অনুযায়ী নির্ধারিত ফর্মই ব্যবহার করা হবে।'

উল্লেখ্য, Form 6-এ পরিবর্তন সংক্রান্ত বিষয়টি সামনে আসার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। জানা গিয়েছিল, এই ফর্মে পরিবর্তন আনার বিষয়ে আপত্তি তুলেছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। সেই বিতর্কের মধ্যেই এবার SIR শেষ হওয়া রাজ্যগুলিতে Form 6 থেকে অতিরিক্ত ঘোষণাপত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করল নির্বাচন কমিশন।

Advertisement

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে Form 6-এর সঙ্গে SIR সংক্রান্ত ঘোষণাপত্র পূরণ করতে হবে না। ওই ঘোষণাপত্র জমা দিতে হবে আলাদাভাবে। উল্লেখ্য, যোগ্য নাগরিকরা ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য Form 6 পূরণ করেন। এতদিন অনলাইন Form 6 পূরণের সময় SIR সংক্রান্ত অতিরিক্ত ঘোষণাপত্রও জমা দিতে হচ্ছিল আবেদনকারীদের।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে ইচ্ছুক নাগরিকদের Form 6 পূরণের প্রক্রিয়া থেকে SIR-এর ঘোষণাপত্রের বাধ্যবাধকতা উঠে গেল। অর্থাৎ, এবার থেকে অনলাইন Form 6 জমা দেওয়ার সময় ওই ঘোষণাপত্র পূরণ করতে হবে না। সেটি আলাদা প্রক্রিয়ায় জমা দিতে হবে।

এদিকে, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কাজকর্মেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। নতুন নির্দেশিকা জারির মাধ্যমে কমিশনের কাজকর্মে স্বচ্ছতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের বৈঠক পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এখন থেকে বৈঠকের অ্যাজেন্ডা আগাম সদস্যদের কাছে পাঠানো হচ্ছে। পাশাপাশি, বৈঠক শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বৈঠকের কার্যবিবরণী বা মিনিটস প্রকাশ করা হচ্ছে। আগে কমিশনের বৈঠকে এই পদ্ধতিগুলি অনুসরণ করা হত না। 

 

Read more!
Advertisement
Advertisement