Advertisement

Fake PMO ID: PM মোদীর অনুষ্ঠান স্থলে ভুয়ো PMO ID ও বন্দুক উদ্ধার, আটক ২, টার্গেট কী ছিল?

এই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আইডি কার্ড ও বন্দুক। একজনের কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইডি কার্ড পাওয়া গিয়েছে। অপরজনের কাছে ছিল একটি বন্দুক। সূত্রের খবর, এদের কাছ থেকে পাওয়া আইডি কার্ডটি যাচাই করে পুলিশ। তারপর সেটি জাল বলে প্রমাণিত হয়। 

নরেন্দ্র মোদীর ইভেন্টের আগে আটক ২নরেন্দ্র মোদীর ইভেন্টের আগে আটক ২
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 5:46 PM IST
  • এই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আইডি কার্ড ও বন্দুক
  • একজনের কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইডি কার্ড পাওয়া গিয়েছে
  • অপরজনের কাছে ছিল একটি বন্দুক

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র থেকে আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে। যতদূর খবর, এই দুই ব্যক্তি নিজেদেরকে পিএমও-এর আধিকারিক বলে পরিচয় দিয়েছিল। তাদের কাছ থেকে ভুয়ো আই কার্ড এবং বন্দুর উদ্ধার করা হয়েছে।


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বান্দ্রা কুরলা কমপ্লেক্সে জিও গ্লোবাল সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬ উদ্বোধন করবেন। তিনি এই অনুষ্ঠানে ভাষণও দেবেন। ঠিক তার আগেই ধরা পড়ল এই দুই ব্যক্তি। এখন প্রশ্ন, তাদের ঠিক কী উদ্দেশ্য ছিল?
 

কী পাওয়া যায় এই দুই ব্যক্তির থেকে? 
এই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আইডি কার্ড ও বন্দুক। একজনের কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইডি কার্ড পাওয়া গিয়েছে। অপরজনের কাছে ছিল একটি বন্দুক। 

সূত্রের খবর, এদের কাছ থেকে পাওয়া আইডি কার্ডটি যাচাই করে পুলিশ। তারপর সেটি জাল বলে প্রমাণিত হয়। 

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ। এই দুই ব্যক্তি কেন জাল পরিচয়পত্র ও অস্ত্র নিয়ে এসেছিল, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই এই দুই ব্যক্তিকে মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতে হাজির করা হবে বলেই খবর মিলছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই ব্যক্তিকে মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার থেকে আটক করা হয়েছে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠান করবেন। 

আরও জানা গিয়েছে, দুই ব্যক্তির মধ্যে একজনের নাম রোহন পারেখ। তার বয়স ২৪ বছর। সে নিজেকে পিএমও বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিল। অপর ব্যক্তি নিজেকে তার বডিগার্ড হিসেবে পরিচয় দেয়। এই ব্যক্তির কাছেই ছিল বন্দুক। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত শুরু করে ক্রাইম ব্রাঞ্চ। 

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তি একটি জাল পরিচয়পত্র নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেছিল। তবে মুম্বই পুলিশের সেই সময় সন্দেহ হয়। তারপর পরিচয়পত্রটি জাল বলে ধরা পড়ে। সেই সময়ই তাদের আটক করা হয়। বিকেসি থানায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে দায়ে করা হয়েছে মামলা। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে ক্রাইম ব্রাঞ্জ। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement