Advertisement

Facebook Apologized: অবশেষে ক্ষমা চাইল ফেসবুক, মোদীর ভিডিও ডিলিট করা নিয়ে ভুলস্বীকার জুকারবার্গের সংস্থার

নরেন্দ্র মোদীর সেলফি ভিডিও সাময়িক ভাবে ডিলিট করে দেওয়ার জন্য অবশেষে ক্ষমা চাইল ফেসবুক। সংস্থার পাবলিক রিলেশন বিভাগের প্রধান জোয়েল কাপলান ভুল স্বীকার করলেন।

মার্ক জুকারবার্গ, নরেন্দ্র মোদী মার্ক জুকারবার্গ, নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 7:40 AM IST
  • মোদীর সেলফি ভিডিও সাময়িক ভাবে ডিলিট
  • অবশেষে ক্ষমা চাইল ফেসবুক
  • ভুলস্বীকার জুকারবার্গের সংস্থার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেলফি ভিডিও সাময়িক ভাবে ডিলিট করে দেওয়ার জন্য অবশেষে ক্ষমা চাইল ফেসবুক। সংস্থার পাবলিক রিলেশন বিভাগের প্রধান জোয়েল কাপলান ভুল স্বীকার করলেন। 

মোদীর ভিডিও সাময়িক ভাবে ডিলিট করে দেওয়ার ঘটনায় Meta CEO মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে বলেছিল ভারতের  তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিবকে লেখা এক চিঠিতে লোকসভা সচিবালয় থেকে বলা হয়, মার্ক জুকারবার্গের সংস্থা ৩ দিনেক মধ্যে ক্ষমা না চাইলে সুরক্ষা ও দায়মুক্তি সম্পর্কিত বিধান প্রত্যাহার করা হবে। 

তার আগে আলোচনার জন্য ২ বার ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা Meta-র পাবলিক রিলেশন বিভাগের প্রধান জোয়েল কাপলানকে তলব করা হয়েছিল। সঙ্গে ইনস্টাগ্রামের প্রযুক্তি বিভাগের আধিকারিকদেরও ডাকা গিয়েছিল। Meta-র অ্যালগোরিদম কীভাবে কাজ করে, তা সরাসরি ওই আধিকারিকদের থেকে বুঝে নিতে চেয়েছিল কেন্দ্র। 

উল্লেখ্য,  বুধবারই পরিচালনগত ত্রুটি এবং সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে পড়া শিশু যৌন নির্যাতন সংক্রান্ত তথ্যের জন্য দুঃখ প্রকাশ করেন Meta-র মালিক মার্ক জুকারবার্গ। তবে তখন অবশ্য প্রধানমন্ত্রীর ডিলিটেড ভিডিও নিয়ে টুঁ শব্দটি করেননি তিনি। যদিও পরে জানা যায় জোলেল কাপলান প্রধানমন্ত্রী মোদীর পোস্ট লিমিটেড করে দেওয়ার মতো ত্রুটির জন্য Meta-র পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন ভারতের কাছে।

প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময়ে যুবসমাজকে বার্তা দেওয়ার জন্য তাদের ধাঁচেই ফেসবুক-ইনস্টা রিলকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতের দিকে তাঁর সেলফি ভিডিও পোস্ট হতে দেখা যাচ্ছিল গত কয়েকদিন ধরে। তবে প্রথম যে ভিডিওটি তিনি করেছিলেন, তা সাময়িক ভাবে ডিলিট হয়ে যায় ফেসবুক থেকে। সেই নিয়ে Meta-র উপর তীব্র অসন্তোষ উগরে দেয় ভারত সরকার। অবশেষে তার জন্য ক্ষমা চাইল জুকারবার্গের সংস্থা। বিবৃতি দিয়ে Meta-র মুখপাত্র জানিয়ে দেন, ভুল করে ওই ভিডিও ডিলিট হয়ছিল। তারপর সেটিকে ফিরিয়ে দেওয়া হয়। তবে সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি মোদী সরকার। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। ৩ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আর্জি জানানো হয় মার্ক জুকারবার্গকে। অবশেষে এল Meta-র অ্যাপোলজি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement