Advertisement

FIR Registered Over Pellet Gun: রাহুলের দাবি মানল দিল্লি পুলিশ, পেলেট গানের ঘটনায় দায়ের হল FIR

FIR Registered Over Pellet Gun Use: জন্তর-মন্তরে ককোরচ জনতা পার্টির(CJP) আন্দোলন চলাকালীন পেলেট গান ব্যবহারের ঘটনায় শেষমেশ এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১১‍৮ এবং ১২৫ ধারায় FIR দায়ের হয়েছে।

রাহুল গান্ধীর প্রতিবাদের পর দাবি মানল দিল্লি পুলিশ, পেলেট গানের ঘটনায় এফআইআর দায়ের।রাহুল গান্ধীর প্রতিবাদের পর দাবি মানল দিল্লি পুলিশ, পেলেট গানের ঘটনায় এফআইআর দায়ের।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Aug 2026,
  • अपडेटेड 7:18 PM IST
  • রাহুল গান্ধীর দাবি মানল দিল্লি পুলিশ।
  • পেলেট গানের ঘটনায় দায়ের হল FIR।
  • শুক্রবার দিল্লি পুলিশের সংসদ মার্গের থানায় উপস্থিত হন রাহুল।

FIR Registered Over Pellet Gun Use: জন্তর-মন্তরে ককোরচ জনতা পার্টির(CJP) আন্দোলন চলাকালীন পেলেট গান ব্যবহারের ঘটনায় শেষমেশ এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১১‍৮ এবং ১২৫ ধারায় FIR দায়ের হয়েছে। অর্থাৎ, বিপজ্জনক অস্ত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত এবং অন্যের জীবন বা সুরক্ষা বিপন্ন করার অভিযোগে এই মামলা রুজু হয়েছে। শুক্রবার সকাল থেকে এই মামলারই দাবিতে অবস্থান প্রতিবাদে বসেছিলেন রাহুল গান্ধী। শেষ পর্যন্ত FIR দায়ের হওয়ায় খুশি রাহুল। বললেন, 'এটি ন্যায়বিচারের দিকে প্রথম পদক্ষেপ’। এদিন ২০ জুলাইয়ের আন্দোলনে জখম ১৯ বছর বয়সী ছাত্র সাহিল লোচভেকে সঙ্গেই নিয়ে গিয়েছিলেন রাহুল গান্ধী। 

আরও পড়ুন: মালদা-নিউ জলপাইগুড়ি কেন ফোর্থ লাইন? চিকেন'স নেক ঘিরতে বিরাট প্ল্যান রেলের

পেলেট গান ব্যবহারের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবিতে শুক্রবার দিল্লি পুলিশের সংসদ মার্গের থানায় উপস্থিত হন রাহুল। ডিসিপি কার্যালয়ের সামনে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের না হওয়া পর্যন্ত স্থানত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপরই অনড় অবস্থান ধর্নায় বসে পড়েন।

এর আগে দিল্লি পুলিশের জয়েন্ট সিপি নুপূর প্রসাদের সঙ্গেও দেখা করেন। সেখানে একাধিক বিষয়ে লিখিত অভিযোগ জানান রাহুল। তবে তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত না আসায় কার্যালয়ের বাইরে চেয়ার পেতে ধর্নায় বসেন তিনি। এ সময় ঘটনাস্থলে ব্যাপক সংখ্যক নিরাপত্তা কর্মী ও সাংবাদিকের ভিড় জমে যায়। ছিলেন অধীররঞ্জন চৌধুরি সহ কংগ্রেসের অন্য হেভিওয়েট নেতারাও।

আরও পড়ুন: তারেকের ভারত সফর ঘিরে 'কনফিউশন', রাষ্ট্রপতি ভবনে কী চলছে?

আন্দোলনরত পড়ুয়াদের ওপর কার নির্দেশে পেলেট গান চালানো হয়েছিল? সেই প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লি পুলিশের কাছে এর স্পষ্ট জবাব দাবি তাদের। উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ধরনায় বসে ছিলেন রাহুল। সেবারও আটক হয়েছিলেন। রণদীপ সুরজেওয়ালা এবং কুমারী শৈলজার মতো শীর্ষস্থানীয় নেতারাও সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement