Advertisement

সাইক্লোন অর্ণব যেতে না যেতেই বঙ্গোপসাগরে New Weather System, দীপাবলিতে বৃষ্টি?

দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় আরেকটি সিস্টেম তৈরি হল। মৌসম ভবন জানিয়েছে, এখনই সেটি ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপে পরিণত হবে কিনা, তা স্পষ্ট নয়।

কালীপুজোর ওয়েদার।কালীপুজোর ওয়েদার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 10:26 PM IST
  • বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল।
  • তবে এটি বাংলায় আছড়ে পড়বে কিনা স্পষ্ট নয়।

বিপদ আপাতত চলে গিয়েছে। সাইক্লোন অর্ণব বাংলায় কার্যত প্রভাবই ফেলেনি। খালি একটা ঝোড়ো বৃষ্টি ছাড়া। কিন্তু এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলা সম্ভব হচ্ছে না। সৌজন্যে দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল। সকাল থেকেই সেটি নিয়ে জল্পনা। আরও একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। বর্তমানে ওই সিস্টেমের বিষয়টি খোলসা করে দিলেন ওয়েদার আল্টিমার কর্ণধার তথা আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 

ওয়েদার আল্টিমার রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, সকালে ঘূর্ণাবর্ত ছিল। সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অতিক্রম করে ভারতের পূর্ব উপকূলের দিকে এগোতে পারে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

কবে নাগাদ ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে? রবীন্দ্র গোয়েঙ্কার কথায়,' শেষপর্যন্ত এটা কতটা শক্তিশালী হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এখন সম্ভাবনার স্তরেই রয়েছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আপাতত এটাই পূর্বাভাস। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তীকালে বলা সম্ভব'।

কী কী কারণে শক্তি বাড়তে পারে?

সমুদ্রপৃষ্ঠের অনুকূল তাপমাত্রা এবং নিম্ন থেকে মাঝারি মাত্রার বায়ুপ্রবাহের বাধা প্রাথমিক পর্যায়ে নিম্নচাপটিকে শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। পাশাপাশি ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট প্রভাবের কারণে সপ্তাহান্তে উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রবাহ সাময়িকভাবে বাধা পেতে পারে। সেই সময়ে নতুন নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি থাকতে পারে।

আগামী সপ্তাহে ঠান্ডা বাতাস

আগামী সপ্তাহের শুরুতে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ বাড়তে পারে বলে মনে করেন রবীন্দ্র। তাঁর মতে,'উত্তর-পশ্চিম ভারত থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপটি যদি উত্তর দিকে সরে ওড়িশার উত্তরাংশ, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলের দিকে এগোয়, সে ক্ষেত্রে এই প্রতিকূল পরিস্থিতি তার শক্তি কমিয়ে দিতে পারে'।

কোথায় আছড়ে পড়তে পারে?

রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন,'নিম্নচাপটির সম্ভাব্য স্থলভাগে প্রবেশের স্থান বা ল্যান্ডফল এখনও নির্ধারণ করা যায়নি। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী, নিম্নচাপটি শক্তিশালী হলে তামিলনাড়ুর উত্তর উপকূল থেকে ওড়িশা পর্যন্ত পূর্ব উপকূলের কোনও অংশে পৌঁছতে পারে। তবে গতিপথ পরিবর্তন করে বাঁক নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না'।

Advertisement

এখনই ঘূর্ণিঝড়ের সৃষ্টি, তার শক্তি কিংবা সম্ভাব্য আছড়ে পড়ার স্থান নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বলে মত রবীন্দ্র গোয়েঙ্কার। তাঁর বক্তব্য, আবহাওয়ার পরিস্থিতি দ্রুত বদলাতে পারে।

দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব ক্রমশ শক্তি হারাচ্ছে। প্রায় ৮ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে সেটি। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার মধ্যরাতের মধ্যে সেটি আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরেও ধীরে ধীরে শক্তি কমতে পারে।
 

Read more!
Advertisement
Advertisement