Advertisement

Dabur Honey: ডাবরের মধু, ঘি ১০০% খাঁটি নয়, FSSAI কড়া অ্যাকশন নিল, সংস্থাকে কী নির্দেশ?

Dabur Honey 100 Percent: একাধিক প্রোডাক্টে ১০০ শতাংশ খাঁটি দাবি করে বিপাকে ডাবর। সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।

ডাবরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়াডাবরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 8:44 AM IST
  • এবার ডাবরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া।
  • ডাবর ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
  • ডাবরের তরফে জানানো হয়েছে, তারা FSSAI-এর নোটিশ পেয়েছে।

এবার ডাবরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। ‘১০০ শতাংশ বিশুদ্ধতা’র বিভ্রান্তিকর দাবিসহ ডাবরের বেশ কিছু প্রোডাক্টের বিক্রি ব্য়ান করল FSSAI। নিয়ন্ত্রক সংস্থার দাবি, এই ধরনের '১০০ শতাংশ' মার্কিং লেবেলগুলি যাচাইকৃত নয় এবং এর ফলে গ্রাহকেরা বিভ্রান্তির শিকার হতে পারে।

ফুড সেফটি সংস্থা সোমবার রাতে জানিয়েছে, মধু, অ্যাপেল সাইডার ভিনেগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, গরুর ঘি, ডাবের জল এবং ডাবের দুধসহ বিভিন্ন পণ্যে বিভ্রান্তিকর '১০০ শতাংশ' দাবি ব্যবহার করার জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তদন্তে দেখা গিয়েছে এই ধরনের জিনিসগুলির ক্ষেত্রে ডাবর বিভিন্ন পণ্যের গায়ে '১০০% প্রাকৃতিক', '১০০% বিশুদ্ধ', '১০০% বিশুদ্ধতার নিশ্চয়তা', '১০০% জৈব' এবং '১০০% কচি ডাবের জল'-এর মতো দাবি উল্লেখ করেছে। FSSA-এর বক্তব্য, এই ধরনের দাবি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ক্লেইম) রেগুলেশন, ২০২৮-এর বিরোধী।

FSSAI কী দেখতে পেয়েছে?

FSSAI জানিয়েছে, ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার এবং ডাবর অর্গানিক হানিতে কোম্পানি 'জৈবিক ভারত লোগো' ব্যবহার করেছে কিন্তু এরজন্য FSSAI অর্গানিক-এর কোনও অনুমোদন নেওয়া হয়নি।

এছাড়াও, Dabur Hommade Coconut Milk-এর ক্ষেত্রে '১০০ শতাংশ বিশুদ্ধতা'-র দাবি করা হয়েছে। FSSAI-এর দাবি, ২০১৮ সালের আইন অনুযায়ী, যৌগিক খাদ্যের ক্ষেত্রে এই ধরনের দাবির অনুমতি দেওয়া হয়নি।

আপাতত, ডাবর ইন্ডিয়া লিমিটেডকে এই ধরনের '১০০ শতাংশ' সংক্রান্ত লেবেল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানিকে আগামী ১৫ দিনের মধ্যে পদক্ষেপের রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।

ডাবরের তরফে জানানো হয়েছে, তারা FSSAI-এর নোটিশ পেয়েছে। নোটিশে যে যে বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলি নিয়ে তাঁরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।

 

Read more!
Advertisement
Advertisement