
এবার ল্যাকটোজেন সহ ৩ রকমের বেবিফুডে অনিয়মের অভিযোগ। জনপ্রিয় সংস্থা নেসলের বিরুদ্ধে মামলা করল করল Food Safety and Standards Authority of India (FSSAI)। নেসলে ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করেছে তারা। একটি নোটিস অনুযায়ী, নেসলের তিনটি infant nutrition product (বেবিফুড) ঘিরে এই পদক্ষেপ করা হয়েছে।
যে পণ্যগুলি নিয়ে পদক্ষেপ করা হয়েছে, তার মধ্যে রয়েছে NAN Excella Pro Stage 1, Lactogen Pro 1 এবং নেসলে ইন্ডিয়ার তৈরি একটি follow-up formula।
FSSAI তাদের প্রক্রিয়ার অংশ হিসেবে এই infant nutrition product-গুলি এবং বিভিন্ন e-commerce platform-এ থাকা promotional material পরীক্ষা করে। নোটিস অনুযায়ী, NAN Excella Pro Stage 1-এর সঙ্গে প্রচারে “5 HMOs” এবং “Whey Protein” সংক্রান্ত দাবি লক্ষ্য করা হয়।
অন্যদিকে, Lactogen Pro 1-এর প্রচারমূলক সামগ্রীতে whey protein-কে সহজে হজমযোগ্য বলে উল্লেখ করা হয়েছিল বলে নোটিসে বলা হয়েছে। এই দাবিগুলি নিয়ে FSSAI পরবর্তীতে নেসলে ইন্ডিয়ার কাছে ব্যাখ্যা চায়।
FSSAI-এর বক্তব্য অনুযায়ী, এই দুই পণ্যই Food Safety and Standards (Foods for Infant Nutrition) Regulations, 2020-এর Regulation 4(2) লঙ্ঘন করেছে। এই নিয়মে বেবিফুডের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে করা promotional claims বা দাবিগুলির উপর বিধিনিষেধ রয়েছে।
নোটিসে Infant Milk Substitutes, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Act, 1992-এর Section 3-এর কথাও উল্লেখ করা হয়েছে। এই আইনে এই ধরনের পণ্যের বিজ্ঞাপন ও প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
অন্যদিকে, নেসলে ইন্ডিয়ার তৈরি একটি follow-up formula-র নমুনা পরীক্ষাগারে পাঠানোর পর তাতে বায়োটিনের পরিমাণ নির্ধারিত মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাওযা যায়নি। অর্থাৎ পণ্যটি sub-standard বলে বিবেচিত যায়। এরপর নমুনাটি পুনরায় পরীক্ষার জন্য Referral Laboratory-তে পাঠানো হয়। সেই পরীক্ষাতেও ২০২০ সালের সংশ্লিষ্ট নিয়মে নির্ধারিত biotin-এর প্রয়োজনীয় মাত্রার সঙ্গে নমুনাটি সঙ্গতিপূর্ণ নয় বলে জানানো হয়।
এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে নোটিসে বলা হয়েছে, নেসলে ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে ওই ৩টি পণ্যকে কেন্দ্র করে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বেবিফুডের বিজ্ঞাপন ও প্রচারে ব্যবহৃত দাবিগুলি এবং পণ্যের পুষ্টিগত গঠন নির্ধারিত মান মেনে চলছে কি না, তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারির বিষয়টি সামনে এসেছে। তবে এই প্রক্রিয়ায় অভিযোগগুলির ভিত্তিতে কী ধরনের পরিণতি বা ব্যবস্থা হবে, তা adjudication process-এর মাধ্যমেই নির্ধারিত হবে।