Advertisement

Red Warning Label: খাবারের প্যাকেটে এবার 'রেড ওয়ার্নিং', কী বোঝাবে এই লেবেল?

Indian Food: প্যাকেটজাত খাবারের গায়ে দেখা যেতে পারে ওয়ার্নিং লেবেল। লাল রঙের ষড়ভুজের একটি চিহ্নে এই ওয়ার্নিং লেবেল লাগানো থাকবে বলে জানা যাচ্ছে।

খাবারে বেশি চিনি, নুন, ফ্যাট থাকলে লাগানো হবে লাল ওয়ার্নিং লেবেলখাবারে বেশি চিনি, নুন, ফ্যাট থাকলে লাগানো হবে লাল ওয়ার্নিং লেবেল
  • দিল্লি,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 4:50 PM IST
  • অত্যাধিক মাত্রায় সুগার, নুন বা স্যাচুরেটেড ফ্যাট থাকলে এবার সেই প্যাকেটের গায়ে দেখা যেতে পারে ওয়ার্নিং লেবেল।
  • এমনই পরিকল্পনা নিচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI।
  • প্যাকেটের গায়ে স্পষ্ট এবং বড় অক্ষরে ‘‘HIGH SUGAR’’, ‘‘HIGH SALT’’ অথবা ‘‘HIGH FAT’’

প্যাকেটজাত খাবারে অত্যাধিক মাত্রায় সুগার, নুন বা স্যাচুরেটেড ফ্যাট থাকলে এবার সেই প্যাকেটের গায়ে দেখা যেতে পারে ওয়ার্নিং লেবেল। এমনই পরিকল্পনা নিচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI। 

কেন্দ্রের আওতায় থাকা এই সংস্থা ইতিমধ্যেই  সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে প্যাকেটজাত খাবারের গায়ে নতুন ধরনের ওয়ার্নিং লেবেল আনার প্রস্তাব দিয়েছে।  উজ্জ্বল লাল রঙের ষড়ভুজাকৃতি এই প্রতীকটি এমনভাবে তৈরি করা হবে, যাতে অতিরিক্ত মাত্রায় চিনি, নুন বা স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এমন পণ্য ক্রেতারা সহজেই দেখতে পারেন।

এই পদক্ষেপের উদ্দেশ্য হল সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকিকে ক্রেতাদের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরা। একইসঙ্গে তাঁদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা ও স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করা। কয়েক দিন আগেই বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ এই বিষয়টি নিয়ে FSSAI এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র ভর্ৎসনা করেছিল, তারপরেই এই পদক্ষেপ নিয়েছে FSSAI।

জানা গিয়েছে, প্যাকেটের গায়ে স্পষ্ট এবং বড় অক্ষরে ‘‘HIGH SUGAR’’, ‘‘HIGH SALT’’ অথবা ‘‘HIGH FAT’’ লেখা বাধ্যতামূলক হবে। এই লেবেলের জন্য ব্যবহৃত ফন্টের আকার প্যাকেটের পিছনে থাকা পুষ্টিগুণ সংক্রান্ত তথ্যের টেবিলে ব্যবহৃত ফন্টের চেয়ে অন্তত এক পয়েন্ট বড় হতে হবে। এর ফলে ক্রেতারা সহজেই সতর্কতাগুলি দেখতে এবং পড়তে পারবেন।

তবে কিছু খাদ্যদ্রব্যকে এই নিয়ম থেকে ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে। ঘি, তেল, নুন, চিনি, গুড় এবং মধুর মতো মৌলিক একক-উপাদানযুক্ত খাবারের প্যাকেটের সামনে এই সতর্কতামূলক লেবেল দেওয়ার বাধ্যবাধকতা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement