Advertisement

Gaganyaan Mission: বড় আপডেট! শীঘ্রই মহাকাশে মানুষ পাঠাবে ভারত, গগনযানের টাইমলাইন জানুন

Gaganyaan Mission 2027: ২০২৭ সালেই ভারতীয় মহাকাশচারীরা মহাকাশে পাড়ি দিতে পারেন। সেই লক্ষ্যেই দ্রুত এগোচ্ছে ইসরোর গগনযান প্রোজেক্ট। চাঁদে নয়। আপাতত পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারতীয় মহাকাশচারীদের পাঠানো হবে।

পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারতীয় মহাকাশচারীদের পাঠানো হবে।পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারতীয় মহাকাশচারীদের পাঠানো হবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2026,
  • अपडेटेड 3:18 PM IST
  • ২০২৭ সালেই ভারতীয় মহাকাশচারীরা মহাকাশে পাড়ি দিতে পারেন।
  • আপাতত পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারতীয় মহাকাশচারীদের পাঠানো হবে।

Gaganyaan Mission 2027: ২০২৭ সালেই ভারতীয় মহাকাশচারীরা মহাকাশে পাড়ি দিতে পারেন। সেই লক্ষ্যেই দ্রুত এগোচ্ছে ইসরোর গগনযান প্রোজেক্ট। চাঁদে নয়। আপাতত পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারতীয় মহাকাশচারীদের পাঠানো হবে। মাস দুই আগেও লোকসভায় এই আপডেট দিয়েছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। তার আগে চলতি বছরের শেষেই আনম্যানড ফ্লাইট। এর মাধ্যমে একবার মানুষ ছাড়াই মহাকাশযান লঞ্চ ও ফিরিয়ে আনা হবে। দেখে নেওয়া হবে, মানুষ নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রযুক্তি রেডি কিনা। 

গগনযান প্রকল্প কতটা এগোল?
গগনযান অভিযানের জন্য প্রয়োজনীয় একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তির পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। মহাকাশচারীদের নিয়ে যাওয়ার জন্য বিশেষ রকেট HLVM3-র বারবার টেস্টিং হয়েছে। এর পাশাপাশি ক্রু মডিউলও রেডি। এই ক্রু মডিউলের ভিতরেই মহাকাশচারীরা থাকবেন। সার্ভিস মডিউলও তৈরি। 

মহাকাশে অক্সিজেন সাপ্লাই, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ইত্যাদির কাজও শেষের দিকে।

এমার্জেন্সি পরিস্থিতির বিষয়েও জোর দেওয়া হচ্ছে। মহাকাশচারীদের নিরাপদে সরিয়ে আনার জন্য ক্রু এসকেপ সিস্টেম তৈরি হয়েছে। এর পাঁচ ধরনের মোটরের পরীক্ষাও হয়েছে। পাশাপাশি, মহাকাশযানের অবতরণের সময় গতি কমানোর প্রযুক্তি চেক করা হচ্ছে। এই নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ইসরো। TV-D1-এর পরীক্ষাও সফল হয়েছে।

কবে মহাকাশে যাবেন ভারতীয় মহাকাশচারীরা?
প্রথমে মানবহীন অভিযানেই জোর দেওয়া হচ্ছে। তবে মানুষের বদলে পাঠানো হবে 'ব্যোমমিত্র' নামে বিশেষ হিউম্যানয়েড রোবট। চলতি বছরের শেষের দিকে সেই অভিযান হওয়ার কথা। তারপরে আরও দু'টি আনম্যানড অভিযানের পরিকল্পনা রয়েছে। সব পরীক্ষা সফল হলে ২০২৭ সালেই প্রথমবার ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে পাঠানো হবে।

ইতিমধ্যেই সিলেক্টেড মহাকাশচারীরা রাশিয়ায় প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন। আপাতত বেঙ্গালুরুতে তাঁদের স্পেশাল ট্রেনিং চলছে।

পরের লক্ষ্য স্পেস স্টেশন 
শুধু গগনযান নয়, ২০৩৫ সালের মধ্যে ভারতীয় মহাকাশ স্টেশন তৈরির টার্গেট রয়েছে কেন্দ্রীয় সরকারের। পাঁচটি মডিউল নিয়ে এই স্টেশন তৈরি হবে। ইতিমধ্যেই প্রথম মডিউল তৈরির অনুমোদন এসে গিয়েছে। গগনযান প্রকল্পের জন্য ২০,১৯৩ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে ২০২৭ সালের অভিযান সফল হওয়াই এখন ইসরোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement