Advertisement

General Upendra Dwivedi: অপারেশন সিঁদুর 2.0 শীঘ্রই নাকি? আর্মি চিফ গুরুতর ইঙ্গিত দিলেন

অপারেশন সিঁদুর ২.০-এর জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা। আজ পাকিস্তানকে ঠিক এভাবেই হুমকি দিলেন চিফ অব আর্মি স্টাফ (সেনা প্রধান) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি খড়গবাসলার ১৫০তম পাশিং আউট প্যারাডে উপস্থিত হয়ে এমনটাই দাবি করলেন তিনি। 

জেনারেল উপেন্দ্র দ্বিবেদীজেনারেল উপেন্দ্র দ্বিবেদী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2026,
  • अपडेटेड 4:00 PM IST
  • অপারেশন সিঁদুর ২.০-এর জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা
  • আজ পাকিস্তানকে ঠিক এভাবেই হুমকি দিলেন চিফ অব আর্মি স্টাফ (সেনা প্রধান) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
  • ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি খড়গবাসলার ১৫০তম পাশিং আউট প্যারাডে উপস্থিত হয়ে এমনটাই দাবি করলেন তিনি

অপারেশন সিঁদুর ২.০-এর জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা। আজ পাকিস্তানকে ঠিক এভাবেই হুমকি দিলেন চিফ অব আর্মি স্টাফ (সেনা প্রধান) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি খড়গবাসলার ১৫০তম পাশিং আউট প্যারাডে উপস্থিত হয়ে এমনটাই দাবি করলেন তিনি। 

আর্মি চিফ আরও জানান, পহেলগাঁওতে হামলার বদলা হিসেবে মে ২০২৫-এ পাকিস্তানের অন্দরে প্রবেশ করে জঙ্গিঘাঁটি উড়িয়ে দেয় ভারত। সেই সেনা অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। আর প্রয়োজন হলে সেই ধরনের অভিযান আবার ভারত চালাতে পারে বলে হুঙ্কার দিলেন তিনি। 

জেনারেল দ্বিবেদীর মতে, অতীতের তুলনায় বর্তমানে নিরাপত্তার চ্যালেঞ্জ আলাদা। এখন আর ইউনিফর্মে বা সামনাসামনি যুদ্ধ হয় না। বর্তমান সময়ে যুদ্ধ হয় অন্যভাবে। এমন পরিস্থিতিতে দ্রুত চিন্তা করা খুবই জরুরি। আর এমনটাই করা হয়েছিল অপারেশন সিঁদুরের সময়। এই অপারেশন সাক্ষী যে ভারত কতটা নিখুঁত এবং কার্যকরভাবে আক্রমণ চালাতে পারে। এখন সকলকে এই বেঞ্চমার্ক মাথায় রেখেই কাজ করতে হবে। 

মাথায় রাখতে হবে, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের জঙ্গিহানার প্রত্যুত্তরে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। স্থলসেনা, নৌসেনা এবং বিমানবাহিনী একত্রিতভাবে এই আক্রমণ চালায় পাকিস্তানের উপর। ওই দেশের জঙ্গিঘাঁটি, জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প, অস্ত্রঘাঁটি এবং কম্যান্ড সেন্টারে হামলা চালায় ভারতীয় সেনা। এই অভিযানের মাধ্যমেই ভারত পাকিস্তানকে বার্তা দেয় যে আর কোনও বেয়াদপি সহ্য করা হবে না। 
  
আর্মি চিফ অব স্টাফের মতে, অপারেশন সিঁদুর সাফল্য পেয়েছিল, কারণ তিন বাহিনী এনডিএ-এর সময় থেকেই একসঙ্গে কাজ করতে শিখেছিল। তিনি আরও জোর দেন, আগামিদিনে পুরুষ এবং মহিলা, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 

গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দ্বিবেদী
শনিবার এই পাশিং আউট প্যারেডে এসে অবেগপ্রবণ হয়ে পড়েন জেনারেল দ্বিবেদী। তিনি জানান, ঠিক ৪২ বছর আগে তিনিও এখান থেকেই পাশ করে বেরিয়েছিলেন। আর আজ তিনি নিজের কেরিয়ারে একবারে ফাইনাল স্টেজে এসে উপস্থিত। অন্যদিকে একদল নতুন কেরিয়ারে শুরু করছে। 

Advertisement

তিনি আরও জানান, বর্তমান সময় বিপদ অপেক্ষা করে না। বরং যে কোনও সময় 'থ্রেট' আসতে পারে। তাই সেনাকে শুধু শারীরিকভাবে শক্তিশালী হলে চলবে না, বরং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

অপারেশন সিঁদুর ২ কী?
আজ আবার অপারেশন সিঁদুরের কথা তোলেন আর্মি চিফ অব স্টাফ। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, পাকিস্তান বা কোনও দেশ যদি ভারতের দিকে আঙুল তোলে, তাহলে সেনার সব বিভাগ একত্রিত হয়ে শক্তিশালী পাল্টা আক্রমণ চালাবে। 

 

Read more!
Advertisement
Advertisement