Advertisement

Petrol Diesel Excise Duty Cut: পেট্রোলে ১৩ টাকা থেকে কমে ৩, ডিজেলে এক্সাইজ ডিউটি শূন্য, কেন্দ্রের বড় ঘোষণা

ইরান যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। যদিও তার মধ্যেই সরকার পেট্রোল ও ডিজেলে এক্সাইজ ডিউটি কমাল। বৃহস্পতিবার সেই মর্মে একটি নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।

পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি কমলপেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি কমল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 9:38 AM IST
  • তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল
  • তার মধ্যেই সরকার পেট্রোল ও ডিজেলে এক্সাইজ ডিউটি কমাল
  • বৃহস্পতিবার সেই মর্মে একটি নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার

ইরান যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। যদিও তার মধ্যেই সরকার পেট্রোল ও ডিজেলে এক্সাইজ ডিউটি কমাল। বৃহস্পতিবার সেই মর্মে একটি নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।

এই নির্দেশে জানান হয়েছে, পেট্রোলের শুল্ক লিটার প্রতি ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হয়েছে। অর্থাৎ লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে শুল্ক। একইভাবে, ডিজেলের আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা থেকে কমিয়ে ০ টাকা করা হয়েছে। এখানেও লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে।

আর এই শুল্ক কমানোর ফলে সাধারণ মানুষ অবশ্যই কিছুটা রেহাই পাবেন। জ্বালানির দাম বাড়ার যে আশঙ্কা করা হচ্ছিল, সেটা আর তেমন একটা থাকবে না।

এছাড়া এই ঘোষণার পর তেল কোম্পানিগুলির দিকেও নজর থাকবে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর শেয়ার আগের ট্রেডিং সেশনে ঊর্ধ্বমুখী ছিল। আজও এই সব শেয়ারের দাম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

অপরিশোধিত তেলের দাম কমেছে
ইরান যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই বেড়ে গিয়েছিল অপরিশোধিত তেলের দাম। কিন্তু আবার সেই তেলের দাম কমতে শুরু করেছে। তার পিছনেও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা ঘোষণা। 

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবেই চলছে। হতে পারে একটি ডিলও। শুধু তাই নয়, ১০ দিনের জন্য ইরানের এনার্জি ঘাঁটিতে কোনও হামলা চালানো হবে না বলেও জানান তিনি। পাশাপাশি তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের সরকারের অনুরোধেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে ডিল হতেও সুবিধা হবে বলে মনে করছেন ট্রাম্প।

আর এই ঘোষণার ফলে অপরিশোধিত তেলের দামও কিছুটা কমেছে। এর ফলে ভারতের মতো আমদানি নির্ভর দেশের জ্বালানির ওপর চাপ কমেছে। এবার শুল্ক কমাল কেন্দ্র। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement