Advertisement

Operation Sindoor: অপারেশন সিঁদুরে শহিদ হয়েছিলেন ৬ ভারতীয় সেনা, কারা তাঁরা? জেনে নিন

গত বছর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত। সেই অভিযানে ছয় সেনা শহিদ হয়েছিলেন। এমনটাই জানা গিয়েছে।

অপারেশন সিঁদুরঅপারেশন সিঁদুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 4:34 PM IST
  • গত বছর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত
  • সেই অভিযানে ছয় সেনা শহিদ হয়েছিলেন
  • এমনটাই জানা গিয়েছে

পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত। আর সেই অভিযানে ছয়জন শহিদ হয়েছিলেন বলে অবশেষে জানাল ভারতীয় সেনা। সেই মতো আনুষ্ঠানিকভাবে অপারেশন সিঁদুরে শহিদ হওয়া পাঁচজন ভারতীয় সেনা এবং একজন ভারতীয় বায়ুসেনা সদস্যের পরিচয় প্রকাশ করা হয়েছে। 


প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে গত বছর জঙ্গি হামলা চালায় পাকিস্তান। তারপর পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) সন্ত্রাসীদের পরিকাঠামোতে ভারতের সামরিক বাহিনী হামলা চালায়। এই অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। তাতেই গুটিয়ে যায় পাকিস্তান। ভয়ে কাঁপতে শুরু করে। কমে তাদের বাড়বাড়ন্ত।

যদিও সেই অপারেশনে শহিদ হন ছয়জন ভারতীয় সেনা। এই সব সেনার নাম জাতীয় যুদ্ধ স্মারকের (ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল) ওয়েবসাইটে প্রকাশিত ‘রোল অব অনার’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও নয়াদিল্লিতে অবস্থিত জাতীয় যুদ্ধ স্মারকের ‘ওয়াল ৩ডি’-তে ২০২৫ সালের অংশে, দেশের সেবায় সর্বোচ্চ আত্মত্যাগকারী প্রতিরক্ষা কর্মীদের তালিকায় তাঁদের নাম খোদাই করা হয়েছে।

শহিদ ছয়জন সেনা হলেন

  • সুবেদার মেজর পবন কুমার (ভারতীয় সেনাবাহিনী)
  • রাইফেলম্যান সুনীল কুমার, বীর চক্র (ভারতীয় সেনাবাহিনী)
  • ল্যান্স নায়েক দিনেশ কুমার (ভারতীয় সেনাবাহিনী)
  • এভিয়েশন টেকনিশিয়ান মুড মুরালিনায়েক (ভারতীয় সেনাবাহিনী)
  • হাবিলদার সুনীল কুমার সিং (ভারতীয় সেনাবাহিনী)
  • সার্জেন্ট সুরেন্দ্র কুমার, বায়ু মেডেল (ভারতীয় বায়ুসেনা)

জাতীয় যুদ্ধ স্মারকে তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। যার সহজ অর্থ ২০২৫ সালের মে মাসের অপারেশন সিঁদুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রাণহানির বিষয়ে সরকার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।

এর আগে পাকিস্তানের সঙ্গে চার দিনের সামরিক সংঘর্ষে ভারতীয় সেনার হতাহতের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এমনকী জল্পনাও চলেছে বিস্তর। তবে সরকার আনুষ্ঠানিকভাবে কোনও শহিদ সেনার পরিচয় প্রকাশ করেনি। কিন্তু এবার নিজেদের অবস্থান থেকে সরে এল সেনা। তারা নিজেদের শহিদ কর্মীদের সম্মান জানাল। আর তাঁদের জন্য গর্বিত গোটা দেশ। তাঁদের বলিদানেই আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি।

 

Read more!
Advertisement
Advertisement