Advertisement

রাষ্ট্রপতি ভবনের 'মুঘল গার্ডেন'-এর নাম বদলে 'অমৃত উদ্যান', ৩১ জানুয়ারি খুলছে সবার জন্য

ফের আরও একটি ঐতিহাসিক ঐত্যিহের নাম বদল হয়ে গেল। এবার রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত ‘মুঘল গার্ডেন’-এর নাম পরিবর্তন করা হল। নতুন নাম হল ‘অমৃত উদ্যান’। আজ, শনিবারই এই নামকরণ করেছে কেন্দ্রীয় সরকার। তবে ২৯ জানুয়ারি, রবিবার আনুষ্ঠানিকভাবে অমৃত উদ্যানের উদ্বোধন করা হবে। তারপরই কিছুদিন সর্বসাধারণের জন্য এই উদ্যান খুলে দেওয়া হবে।

মুঘল গার্ডেন।মুঘল গার্ডেন।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Jan 2023,
  • अपडेटेड 5:55 PM IST
  • ফের আরও একটি ঐতিহাসিক ঐত্যিহের নাম বদল হয়ে গেল।
  • এবার রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত ‘মুঘল গার্ডেন’-এর নাম পরিবর্তন করা হল।

ফের আরও একটি ঐতিহাসিক ঐত্যিহের নাম বদল হয়ে গেল। এবার রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত ‘মুঘল গার্ডেন’-এর নাম পরিবর্তন করা হল। নতুন নাম হল ‘অমৃত উদ্যান’। আজ, শনিবারই এই নামকরণ করেছে কেন্দ্রীয় সরকার। তবে ২৯ জানুয়ারি, রবিবার আনুষ্ঠানিকভাবে অমৃত উদ্যানের উদ্বোধন করা হবে। তারপরই কিছুদিন সর্বসাধারণের জন্য এই উদ্যান খুলে দেওয়া হবে।

রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সচিব নাভিকা গুপ্তা জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ তম বর্ষ অমৃত মহোৎসব উদযাপন করছে গোটা দেশ। সেই ‘অমৃত মহোৎসব’-কে তুলে ধরতেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী মুঘল গার্ডেনের নতুন নামকরণ করল ‘অমৃত উদ্যান’। আগামী কাল অর্থাৎ ২৯ জানুয়ারি, রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অমৃত উদ্যানের উদ্বোধন করবেন। তারপর আগামী দু-মাস অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এই উদ্যান।

এর আগে দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে ‘কর্তব্য পথ’ করা হয়েছে। ৭৫ তম স্বাধীনতা দিবসের বক্তৃত্বায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, যে সমস্ত জায়গায় ও নিদর্শনে ঔপনিবেশিক মানসিকতার ভাব রয়েছে, সেগুলি বাতিল করতে হবে। তারপরই নয়া দিল্লির রাজপথের নাম বদলে কর্তব্য পথ, রেসকোর্সের নাম লোকমান্য মার্গ করা হয়। এবার মুঘল ইতিহাসের প্রতীক মুঘল গার্ডেনের নাম বদল করা হল।

১৫ একর জমির উপর রয়েছে এই বাগান। মুঘল গার্ডেন, তাজমহলের সামনে বাগান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন আকারের বাগান রয়েছে রাষ্ট্রপতি ভবন চত্বরে। কোনওটি আয়তাকার, কোনওটি গোল। সব মিলিয়েই নাম মুঘল গার্ডেন। যার বর্তমান নাম অমৃত উদ্যান।

এর আগে বহু ইমারত, রাস্তা, স্টেশন এমনকি শহরের নাম বদলেছে মোদী সরকার। সেগুলির পুরনো নামের সঙ্গে জড়িয়ে ছিল মুঘল জমানা। উত্তরপ্রদেশের মুঘলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। দিল্লির রাজপথের নাম হয়েছে কর্তব্যপথ। ইলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। 

 

Read more!
Advertisement
Advertisement