Advertisement

হবু বউকে পারফর্ম্যান্স দেখাতে সেক্স পিলের ওভারডোজ, যুবকের সঙ্গে তারপর যা হল...

উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। যৌনশক্তি বর্ধক ওষুধ খেয়ে গুরুগ্রামে মৃত্যু হল এক ২৯ বছর বয়সী যুবকের। শুক্রবার পুলিশ মারফত এই খবর জানানো হয়েছে।

হবু বউকে বাড়িতে ডেকে যৌনতা বৃদ্ধির ওষুধ খেলেন যুবকহবু বউকে বাড়িতে ডেকে যৌনতা বৃদ্ধির ওষুধ খেলেন যুবক
Aajtak Bangla
  • গুরুগ্রাম,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 12:38 PM IST
  • যৌনশক্তি বর্ধক ওষুধ খেয়ে মৃত্যু যুবকের।
  • হবু বউকে বাড়িতে ডেকেছিলেন ওই যুবক।
  • রাহুল লালকে বিছানা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। যৌনশক্তি বর্ধক ওষুধ খেয়ে গুরুগ্রামে মৃত্যু হল এক ২৯ বছর বয়সী যুবকের। শুক্রবার পুলিশ মারফত এই খবর জানানো হয়েছে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত লাল। আদতে তিনি নাগপুরের বাসিন্দা। তবে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার চাকরির জন্য রোহিত গুরুগ্রামের সেক্টর ৫৩ -তে একটি পিজি-তে থাকতেন। বৃহস্পতিবার বন্ধ ঘরের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে। রোহিতের এক সহকর্মী প্রথম বিষয়টি পুলিশকে জানান। ওই সহকর্মীর দাবি, তাঁরা দু'জনে রোজ একইসঙ্গে অফিস যেতেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রোহিত ফোন ধরছিল না, এমনকি দরজাও খুলছিল না। ধাক্কাধাক্কিতেও কোনও ফল না হওয়ায় পুলিশে খবর দেন ওই সহকর্মী ও পিজি মালিক।

পুলিশ ঘটনাস্থলে ঢুকে রাহুল লালকে বিছানা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। বিছানা থেকেই বেশ কিছু ওষুধ ও হেলথ সাপ্লিমেন্টও উদ্ধার হয়।

পুলিশের এক সিনিয়র তদন্তকারী আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাহুল তাঁর বাগদত্তাকে দেখা করার জন্য আমন্ত্রণ করেছিল। কিন্তু সে আসার আগেই যুবকের মৃত্যু হয়। পুলিশের সন্দেহ বাগদত্তা আসার আগে যৌনশক্তি বর্ধক কোনও ওষুধ খেয়েছিলেন যুবক। ডোজের মাত্রা বেশি হয়ে যাওয়াতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ পোস্টমর্টেমের পর তা পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, উদ্ধার হওয়া ওষুধগুলিকেও ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement