Advertisement

ISRO Scientists Resignation: ১০০ শীর্ষ বিজ্ঞানীর ইস্তফা, ISRO-তে কি বড় সঙ্কট? মুখ খুললেন মন্ত্রী

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো থেকে ১০০ জন শীর্ষ বিজ্ঞানীর ইস্তফা দিয়েছেন। তাতে কতটা সঙ্কটে রয়েছে সংস্থা? বিষয়টা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং।

ISRO-তে বিজ্ঞানীদের ইস্তফাISRO-তে বিজ্ঞানীদের ইস্তফা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Jul 2026,
  • अपडेटेड 8:00 AM IST
  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো থেকে গত কয়েক মাসে ১০০ জন শীর্ষ বিজ্ঞানীর ইস্তফা দিয়েছেন
  • তাতে কতটা সঙ্কটে রয়েছে সংস্থা?
  • বিষয়টা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো থেকে গত কয়েক মাসে ১০০ জন শীর্ষ বিজ্ঞানীর ইস্তফা দিয়েছেন। এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে গোটা দেশেই। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. জিতেন্দ্র সিং। তিনি ১০০ জন শীর্ষ বিজ্ঞানীর ইস্তফাকে তেমন একটা গুরুত্ব দিতে চাননি। তিনি জানান, এই ইস্তফাগুলি প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ। এটা কোনও বড় ধরনের সমস্যার ইঙ্গিত নয়। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর সোজা জবাব, 'কোনও বিতর্ক নেই।'

মাথায় রাখতে হবে, ১০০ জন শীর্ষ বিজ্ঞানীর ইস্তফার খবর নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে নানা মহলে। অনেকেই বুঝতে চাইছেন, ঠিক কী চলছে ইসরোর অন্দরে? আর বিষয়টা নিয়ে মুখ খুলেছেন জিতেন্দ্র। তিনি জানিয়েছেন, এটি প্রশাসনিক কারণেই হয়েছে। কোনও চিন্তার কারণ নেই।

তিনি জোর দিয়ে জানান, ইসরো একটি বড় সংস্থা। কর্মীদের আসা-যাওয়া যে কোনও বড় বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রক্রিয়া। এতে চিন্তার কিছু নেই। পাশাপাশি তিনি বলেন, 'অনেকে গিয়েছেন, আবার অনেকে এসেছেন।' তিনি আরও জানান, কিছু কর্মী সংস্থা ছাড়লেও ইসরো নিয়মিত নতুন প্রতিভাকেও নিয়োগ করছে। তাঁর কথায়, 'ইসরোর কর্মীর সংখ্যা অনেক। কেউ চলে গেলে, অনেকেই আবার যোগ দেন।'

সাম্প্রতিক মাসগুলিতে ইসরো থেকে একাধিক বিজ্ঞানীর ইস্তফা নিয়ে সব মহলেই আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞানীদের একাংশ প্রশ্ন তুলেছেন, এই ইস্তফাগুলি সংস্থার বড় প্রোজেক্টগুলি রূপায়নে প্রভাব ফেলতে পারে। যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, 'ইসরোর মতো বড় সংস্থায় এই ধরনের কর্মী পরিবর্তন স্বাভাবিক। এটি কোনও সঙ্কটের ইঙ্গিত নয়।'

এদিকে এই ঘটনার মধ্যেই মহাকাশ বিভাগ একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, এখন থেকে ইস্তফা বা স্বেচ্ছাবসর (ভিআরএস)-এর সমস্ত আবেদন মহাকাশ বিভাগের (ডিওএস) অনুমোদনের পরেই কার্যকর হবে।

মাথায় রাখতে হবে, বর্তমানে ভীষণ ব্যস্ত ইসরোর বিজ্ঞানীরা। সব বড় প্রোজেক্টের প্রস্তুতি চলছে। আগামী এক দশকে সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে গগনযান, ভারতীয় নিজস্ব স্পেশ স্টেশন তৈরি, নতুন জেনারেশনের লঞ্চ ভেহিকেল তৈরি সহ একাধিক প্রোজেক্ট।

Advertisement

এমতাবস্থায় সরকার বারবার জানিয়েছে, ভারতের মহাকাশ পরিকাঠামোকে আরও শক্তিশালী করা তাদের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণ বাড়ানোর জন্য বিভিন্ন সংস্কার করা হচ্ছে। তবে তার মধ্যেই আবার ১০০ জন বিজ্ঞানী ইস্তফা দিলেন।তবে জিতেন্দ্র সিংয়ের মন্তব্যে স্পষ্ট, তিনি মনে করেন না এই কর্মী ছেড়ে যাওয়ার জন্য় ইসরোতে কোনও প্রভাব পড়বে না। 
 

 

Read more!
Advertisement
Advertisement