Advertisement

Delimitation Bill 2026: ডিলিমিটেশন সহ ৩ বিল কি আদৌ পাশ করাতে পারবে BJP? বিরোধীদের সংখ্যায় কিন্তু চাপ আছে

বিশেষ সংসদ অধিবেশন ডেকে ৩টি বিল পেশ করল কেন্দ্র। শুক্রবার আলোচনা শেষে এই নিয়ে ভোটাভুটি হবে। সেক্ষেত্রে বিল পাশের জন্য কত ভোট লাগবে NDA সরকারের? পর্যাপ্ত ভোট কি জোগাড় করতে পারবেন না কি বিল আটকাতে সক্ষম হবে INDIA জোট?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 2:07 PM IST
  • ডিলিমিটেশন বিল পাশ করাতে লাগবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা
  • বিল পাশের জন্য কত ভোট লাগবে NDA সরকারের?
  • বিল আটকাতে সক্ষম হবে INDIA জোট?

৩ দিনের বিশেষ সংসদ অধিবেশন ডেকে ৩টি বিল পেশ করল কেন্দ্র। মহিলা সংরক্ষণের জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। বৃহস্পতিবার দুপুরে ৩টি বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। শুক্রবার আলোচনা শেষে এই নিয়ে ভোটাভুটি হবে। সেক্ষেত্রে বিল পাশের জন্য কত ভোট লাগবে NDA সরকারের? পর্যাপ্ত ভোট কি জোগাড় করতে পারবেন না কি বিল আটকাতে সক্ষম হবে INDIA জোট? 

সরকারের অবস্থান
সরকার বলছে, নারী সংরক্ষণ বিলটি ভারসাম্যপূর্ণ এবং এটি প্রতিটি রাজ্য, সম্প্রদায় ও অঞ্চলের আকাঙ্খা পূরণ করবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, '৩৩ শতাংশ সংরক্ষণ ইতিহাস রচনা করবে। নারীদের জন্য আমরা কত বড় পদক্ষেপ নিচ্ছিল তা দিয়ে ভারত সমগ্র বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। এর কোনও বিরোধিতা হওয়া উচিত নয়।' তিনি আরও বলেন, 'সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে কারও কোনও ক্ষতি হবে না। আলোচনায় সবকিছু পরিষ্কার ভাবে বেরিয়ে আসবে। কিছু দল দক্ষিণ ভারতে ডিলিমিটেশন নিয়ে ভুল বার্তা ছড়ানোর চেষ্টা করছে।'

বিরোধীরা কেন প্রতিবাদ করছে?
বিরোধীরা বলছে, যদিও বা তারা নারী সংরক্ষণ বিলকে সমর্থন করবে কিন্তু ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে এটিকে ডিলিমিটেনের সঙ্গে যুক্ত করার সরকারি পদক্ষেপ তাদের নাপসন্দ। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, 'সরকার ৩টি বিলকে প্যাকেজ করে বাজারজাত করলেও এর মূল বিষয় হল ডিলিমিটেশন। কয়েকটি জনবহুল রাজ্যকে বিশেষ সুবিধা দিচ্ছে। BJP এখন শক্তিশালী। বেশ কয়েকটি রাজ্যের শক্তি হ্রাস পাবে। অসম এবং জম্মু-কাশ্মীরে যেভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, তাতেই বোঝা যায় মোদী-শাগ জুটি কীভাবে কাজ করে।' তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রস্তাবিত এই বিলের প্রতিবাদে কালো পতাকা তুলে বিলের অনুলিপি পুড়িয়ে দেন। 

কত ভোটের দরকার বিল পাশ করাতে? 
সাংবিধানিক সংশোধনী বিল পাশ হওয়ার জন্য উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বিরোধী দলের যে কোনও ওয়াকআউট বা ভোটদানে বিরত থাকা কার্যকর সংখ্যাগরিষ্ঠতার সীমা কমিয়ে দিতে পারে।

Advertisement

লোকসভার কার্যকর সদস্য সংখ্যা ৫৩৭ হওয়ায়, দুই তৃতীয়াংশের জন্য ৩৬০টি আসন প্রয়োজনয ২৯৩ জন সদস্য নিয়ে শাসকদল NDA ৬৭টি আসনে পিছিয়ে। 

রাজ্যসভায় প্রয়োজনীয় আসন সংখ্যা ১৬৩। অন্যদিকে, NDA-এর ১৪২-এর বেশি সদস্য থাকায় সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের প্রয়োজন ২১টি আসনের। 

সরকারের সঙ্কট আরও বাড়িয়ে নবীন পট্টনায়কের বিদু জনতা দল এবং কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতির মতো দলগুলি, যারা আগে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়েছিল, তারা এখন সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে তাদের অবস্থান কঠোর করেছে। 

অর্থাৎ বিল পাশ করাতে গেলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার পরিমাণ কমানোর চেষ্টা করবে NDA। বিরোধীদের ওয়াকআউট এক্ষেত্রে বড় হাতিয়ার। সেক্ষেত্রে কার্যকর দুই তৃতীয়াংশ থেকে পরিমাণ কমে যেতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement