
ককরোচ জনতা পার্টির আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ যোশী। শিক্ষামন্ত্রীর পদ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বগুলির মধ্যে একটি। স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, জাতীয় শিক্ষানীতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব থাকে এই মন্ত্রকের উপর। তাই অনেকের মনেই প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে মাসে কত বেতন পেতেন ধর্মেন্দ্র প্রধান? এর সঙ্গে আর কী কী সরকারি সুযোগ-সুবিধা মিলত?
কত বেতন পান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী?
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য হওয়ায় তাঁর বেতন নির্ধারিত হয় Salaries and Allowances of Ministers Act-এর আওতায়। এই আইনে প্রতিটি মন্ত্রকের জন্য আলাদা বেতন নির্ধারণ করা হয় না। বরং সব কেন্দ্রীয় মন্ত্রীর জন্য একই বেতন ও ভাতার কাঠামো প্রযোজ্য। বর্তমান নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মাসিক মূল বেতন ১ লক্ষ টাকা।
বেতনের পাশাপাশি কী কী ভাতা পান শিক্ষামন্ত্রী?
মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সরাসরি একাধিক ভাতা পান। এর মধ্যে রয়েছে—
> নির্বাচনী এলাকা (Constituency) ভাতা
> দৈনিক ভাতা (Daily Allowance)
> অফিস ভাতা (Office Allowance)
আর কী কী সরকারি সুবিধা পান শিক্ষামন্ত্রী?
বেতন ও ভাতার বাইরে একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আরও বেশ কিছু সরকারি সুবিধা দেওয়া হয়। যেমন—
> নয়াদিল্লির ল্যুটেন্স জোনে সম্পূর্ণ সরকারি রক্ষণাবেক্ষণ করা সজ্জিত সরকারি বাংলো বা বাসভবন।
> সরকারি কাজে সারা দেশে ভ্রমণের সুবিধা, যার মধ্যে ফার্স্ট ক্লাস এসি ট্রেন এবং এক্সিকিউটিভ ক্লাসে বিমানযাত্রার সুযোগ রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যরাও নির্দিষ্ট ক্ষেত্রে এই সুবিধা পেতে পারেন।
সরকারি গাড়ি, চালক এবং জ্বালানির সুবিধা সরকারি কাজের জন্য।
> ঝুঁকির মাত্রা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা, যার মধ্যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, এসকর্ট গাড়ি এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে।
> Central Government Health Scheme (CGHS)-এর আওতায় চিকিৎসা সুবিধা।
> ব্যক্তিগত সহকারী, সচিব এবং অন্যান্য সহায়ক কর্মী, যারা মন্ত্রীর দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনায় সাহায্য করেন।
নির্বাচনী এলাকা ভাতা কী?
নির্বাচনী এলাকা ভাতা (Constituency Allowance) হল এমন একটি মাসিক ভাতা, যা একজন সাংসদকে তাঁর নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন প্রশাসনিক ও জনসংযোগমূলক কাজ এবং এলাকার প্রতিনিধিত্ব সংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যদি সাংসদ হন, তবে তিনিও এই ভাতার সুবিধা পান।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বেতন তুলনামূলকভাবে নির্দিষ্ট হলেও, দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তিনি বেতন ছাড়াও একাধিক সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।