
লাস্ট ল্যাপে চলে এসেছে এবারের বর্ষা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পশ্চিন রাজস্থানের কিছু অংশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এমনই পূর্বাভাস দিয়েছে IMD।
এই বর্ষা বিদায়ের প্রক্রিয়া জানান দিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বদলে এবার ধীরে ধীরে জায়গা করে নেবে অপেক্ষাকৃত শুষ্ক বর্ষা পরবর্তী আবহাওয়া।
তবে এতে স্বস্তির কোনও কারণ নেই। বৃষ্টি এত তাড়াতাড়ি ঘাড় থেকে নামছে না। আগামী কয়েক দিনে একাধিক ওয়েদার সিস্টেমের প্রভাবে দেশের নানা প্রান্তে বৃষ্টিপাত একনাগাড়ে চলতেই থাকবে।
যেমন দিল্লিতে শুষ্ক হাওয়া বইবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্বাভাবিক হতে শুরু করবে শীঘ্রই। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যা স্বাভাবিকের থেকে ১.৬-৩ ডিগ্রি সেলসিয়াস কম। ১০ কিমি বেগে বইবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝোড়ো হাওয়া।
উত্তর-পশ্চিম ভারতে যখন বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে, তখন কেরলমে ভ্যাপসা গরম। আরব সাগরে ওয়েদার সিস্টেম তৈরি হবে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর ও আন্দামান সাগর উত্তাল থাকবে।
১৮ সেপ্টেম্বর, শুক্রবার এবং ১৯ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন।
তবে IMD-র পূর্বাভাস অনুযায়ী, তারিখ জানানো হলেও এখনই গোটা দেশ থেকে বর্ষা বিদেয় হচ্ছে না। বরং ভারত এমন এক পরিবর্তনশীল পর্যায়ে প্রবেশ করছে যখন দেশের উত্তর-পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু সরে যেতে শুরু করেছে, অথচ দেশের অন্যান্য অংশে এবং সংলগ্ন সমুদ্র এলাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে এবং তা আরও অনেকদিন থাকবে।