Advertisement

নীতি আয়োগের দায়িত্ব নিয়েই মোদীর সঙ্গে সাক্ষাৎ অশোক লাহিড়ীর, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নীতি আয়োগের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থনীতিবিদ ও বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। শুক্রবারই কেন্দ্র সরকার তাঁর নাম ঘোষণা করে। একইসঙ্গে বাঙালি বিজ্ঞানী গোবর্ধন দাসকেও নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 6:14 PM IST
  • নীতি আয়োগের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থনীতিবিদ ও বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।
  • শুক্রবারই কেন্দ্র সরকার তাঁর নাম ঘোষণা করে।

নীতি আয়োগের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থনীতিবিদ ও বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। শুক্রবারই কেন্দ্র সরকার তাঁর নাম ঘোষণা করে। একইসঙ্গে বাঙালি বিজ্ঞানী গোবর্ধন দাসকেও নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অশোক লাহিড়ী। পরে মোদী সোশ্যাল মিডিয়ায় প্রথমে ইংরেজি এবং তারপর বাংলায় পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানান। মোদী লেখেন, নীতি আয়োগ দেশের নীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করে এবং সংস্কারমূলক পদক্ষেপকে এগিয়ে নিয়ে যায়। অশোক লাহিড়ীর অভিজ্ঞতা ভারতের উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদী।

গোবর্ধন দাসকেও আলাদা করে বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর জনস্বাস্থ্য, বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে অবদানের প্রশংসা করে মোদী বলেন, তাঁর কাজ দেশবাসীর জন্য গর্বের।

রাজনৈতিক মহলে এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, চলতি নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস বারবার বিজেপির বিরুদ্ধে ‘বাঙালিবিরোধী’ তকমা দিচ্ছে। সেই প্রেক্ষিতে দু’জন বাঙালিকে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ পদে বসানো বিজেপির কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, অশোক লাহিড়ী ২০২১ সালে বালুরঘাট কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তবে এ বার তাঁকে টিকিট দেওয়া হয়নি। অন্যদিকে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবর্ধন দাসও ২০২১ সালের নির্বাচনে পূর্বস্থলী উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন, যদিও তিনি জয়ী হননি। এবার তাঁদের দু’জনকেই প্রশাসনিক দায়িত্বে এনে নতুন ভূমিকায় দেখা যাবে।

 

Read more!
Advertisement
Advertisement