Advertisement

India Monsoon 2026: দেশজুড়ে ৪২% বাড়তি বৃষ্টি হলেও পশ্চিমবঙ্গে ঘাটতি, IMD ঠিক যা জানাচ্ছে

বর্ষায় বাড়তি বৃষ্টি হয়েছে সারা ভারতে। তবে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে বাংলায়। ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছে? জেনে নিন আইএমডি-এর আপডেট।

বর্ষায় বাড়তি বৃষ্টি বাংলায়বর্ষায় বাড়তি বৃষ্টি বাংলায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 1:27 PM IST
  • বর্ষায় বাড়তি বৃষ্টি হয়েছে সারা ভারতে
  • তবে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে বাংলায়
  • ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছে?

অবশেষে সারা দেশে পাওয়ার প্লে ব্যাটিং শুরু করেছে বাংলা। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু গোটা দেশে ছড়িয়ে পড়েছে। যার ফলে দেশের একাধিক জায়গায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 
 

মাথায় রাখতে হবে, মরসুমের শুরুতে দেশে খুব কম বৃষ্টিপাত হয়েছিল। যদিও জুলাইয়ের শুরু থেকেই বদলে যেতে থাকে পরিস্থিতি।

ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য জানাচ্ছে, ১ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে দেশে স্বাভাবিকের তুলনায় ৪২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। আর এটা সত্যিই ভাল খবর।

এ দিকে বৃহস্পতিবার, ৯ জুলাই মৌসুমি বায়ু রাজস্থানের বাকি অংশ, হরিয়ানা এবং দিল্লিতেও পৌঁছে যায়। এর ফলে পুরো দেশেই মৌসুমি বায়ুর এগিয়ে গিয়েছে। সাধারণত ৮ জুলাইয়ের মধ্যে সারা দেশে মৌসুমি বায়ু পৌঁছে যায়। সেই হিসেবে এ বছর মাত্র এক দিন দেরিতে এই কাজটা সেরেছে বর্ষা।

জুনে ছিল বৃষ্টির ঘাটতি
জুনে সেভাবে খেলা দেখাতে পারেনি বর্ষা। তিন সপ্তাহ ধরে মৌসুমি বায়ু কার্যত থমকে ছিল। 

আবহাওয়াবিদদের মতে, দুর্বল ক্রস-ইকুয়েটোরিয়াল বায়ুপ্রবাহ, নিষ্ক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে জুন মাসে বৃষ্টিপাতের ঘাটতি তৈরি হয়েছিল। যদিও সেই ঘাটতি ধীরে ধীরে মিটতে শুরু করেছে।

আসলে জুলাইয়ের প্রথম সপ্তাহে মধ্য ভারত ও বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরি হয়েছে। যার জন্য মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে ওঠে। তাতেই দেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বৃষ্টি শুরু হয়।

কোথায় কত বৃষ্টি?
আইএমডি জানাচ্ছে, ১ থেকে ৮ জুলাই দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৫.১ মিলিমিটার। কিন্তু বাস্তবে হয়েছে ৯২.৩ মিলিমিটার। অর্থাৎ ৪২ শতাংশ বাড়তি বৃষ্টি হয়েছে।

এই সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মধ্য ভারতে। বিশেষ করে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, ছত্তীসগঢ় এবং ওড়িশায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে।

এর মধ্যে মধ্যপ্রদেশ রেকর্ড বৃষ্টি দেখেছে। সেই সঙ্গে গুজরাত ও ছত্তীসগঢ়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। জুন মাসে যেই ৬০ শতাংশেরও বেশি বৃষ্টির ঘাটতি ছিল, সেটা গত এক সপ্তাহে অনেকটাই কমে এসেছে।

Advertisement

এখনও ঘাটতি রয়েছে কিছু রাজ্যে
গোটা দেশে মৌসুমি বায়ু পৌঁছে গিয়েছে। তবে সব জায়গায় সমান বৃষ্টি হয়নি। এমনকী কিছু কিছু জায়গায় বৃষ্টির ঘাটতি রয়েছে।

যেমন ধরুন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, লাদাখ, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয় এবং বিহারের বিভিন্ন এলাকায় এখনও স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যেও বৃষ্টির ঘাটতি বজায় রয়েছে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস
আইএমডি জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তর ভারতে সক্রিয় থাকবে মৌসুমি বায়ু। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বর্তমানে সক্রিয় নিম্নচাপটি উত্তরপ্রদেশের দিকে সরে যাওয়ায় ৯ জুলাই থেকে মধ্য ভারতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement