Advertisement

পুজো মিটতেই ফের জ্ঞানেশে ফোকাস মমতা-রাহুলদের, আজই মিটিংয়ে INDI জোট

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের পথে নামার তোড়জোড় শুরু করছে INDIA জোট। দুর্গাপুজো এবং দসেরা মিটতেই পরবর্তী কৌশল ঠিক করতে বৃহস্পতিবার তাদের একটি বৈঠকের সম্ভাবনা।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 12:25 PM IST
  • জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের পথে নামার তোড়জোড়
  • দুর্গাপুজো এবং দসেরা মিটতেই পরবর্তী কৌশল
  • আজ একটি ভার্চুয়াল বৈঠকের সম্ভাবনা

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের পথে নামার তোড়জোড় শুরু করছে INDIA জোট। দুর্গাপুজো এবং দসেরা মিটতেই পরবর্তী কৌশল ঠিক করতে বৃহস্পতিবার তাদের একটি বৈঠকের সম্ভাবনা। তবে সশরীরে নয়, এই বৈঠকে সকলেই যোগদান করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বৈঠকের ডাক মূলত দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই বৈঠকে যোগ দেবেন। 

দুর্গাপুজো, দসেরার মধ্যে বিক্ষোভ কর্মসূচি কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও জানিয়েছেন দীপাবলি পর্যন্ত কোনও প্রতিবাদ কর্মসূচি হবে না। এই সময়টা তিনি 'ককরোচদের' পরিবারকে সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলত নভেম্বর শুরু থেকে ফের ঝাঁজ বাড়বে আন্দোলনের। রাহুল গান্ধীও জানিয়ে দিয়েছেন, জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হলে তিনিও ময়দান ছাড়বেন না। 

INDIA জোট ইতিমধ্যেই ১ নভেম্বর একটি কর্মসূচির ঘোষণা করা দিয়েছে। ওই দিন দিল্লিতে রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশন দফতর পর্যন্ত মিছিল হবে। এ ছাড়াও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আরও কীভাবে জোরাল করা যায় তা নিয়ে আলোচনা হবে বৃহস্পতিবারের বৈঠকে। আগামী দিনের কর্মসূচিও নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

CPIM-এর সাধারণ সম্পাদক এম এ বেবি লিখেছেন, 'এই মুহূর্তে অনেকগুলি বিকল্প নিয়ে আমাদের আলোচনা চলছে। দিল্লিতে আমাদের মিছিল সফল হয়েছে। কয়েকজন নেতা চাইছেন এই আন্দোলন এভাবেই আরও চালিয়ে যেতে। এছাড়াও জ্ঞানেশের ইমপিচমেন্টের জন্য সংসদে বিক্ষোভ দেখানোর পরিকল্পনাও রয়েছে।'

 

Read more!
Advertisement
Advertisement