Advertisement

স্বাধীনতা দিবসে পথ চলা শুরু দেশের প্রথম বুলেট ট্রেনের, কোন কোন স্টেশনে থামবে?

প্রকল্পের প্রথম পর্যায়ের যাত্রী পরিষেবা ১৫ অগাস্ট ২০২৭ থেকে শুরু হবে। প্রথমে করিডরের একটি অংশে ট্রেন চলাচল শুরু হবে। প্রকল্পে জাপান আর্থিক সহায়তার পাশাপাশি বিস্তৃত প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে।

জাপানের সহযোগিতায় ভারতে আসছে বুলেট ট্রেন জাপানের সহযোগিতায় ভারতে আসছে বুলেট ট্রেন
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 22 Jul 2026,
  • अपडेटेड 2:55 PM IST
  • প্রকল্পের প্রথম পর্যায়ের যাত্রী পরিষেবা ১৫ অগাস্ট ২০২৭ থেকে শুরু হবে
  • প্রথমে করিডরের একটি অংশে ট্রেন চলাচল শুরু হবে

ভারতের প্রথম হাই স্পিড বুলেট ট্রেন চলবে মুম্বই-আহমেদাবাদ রুটে। ধাপে ধাপে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে ১৫ আগস্ট, ২০২৭ থেকে। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেল ব্যবস্থায় প্রথমবারের মতো জাপানের অত্যাধুনিক শিনকানসেন প্রযুক্তি চালু হবে। ফলে মুম্বই ও আমেদাবাদ যাওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমবে। 

৫০৮ কিলোমিটার দীর্ঘ এই বুলেট ট্রেন করিডরটি মহারাষ্ট্র, গুজরাত এবং দাদরা ও নগর হাভেলি হয়ে যাবে। এই রুটের প্রধান স্টেশনগুলি হল- মুম্বই, থানে, বিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভরুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সাবরমতী।

প্রকল্পের প্রথম পর্যায়ের যাত্রী পরিষেবা ১৫ অগাস্ট ২০২৭ থেকে শুরু হবে। প্রথমে করিডরের একটি অংশে ট্রেন চলাচল শুরু হবে। পরবর্তী ধাপে সম্পূর্ণ ৫০৮ কিলোমিটার রুটে পরিষেবা চালু করা হবে।

এই বুলেট ট্রেনই চলবে ভারতে

এই প্রকল্পটি জাপানের বিশ্বখ্যাত শিনকানসেন ব্যবস্থার আদলে তৈরি হচ্ছে, যা অত্যন্ত উচ্চ নিরাপত্তা, সময়নিষ্ঠ পরিষেবা, ভূমিকম্প-প্রতিরোধী প্রকৌশল এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থার জন্য পরিচিত। প্রকল্পে জাপান আর্থিক সহায়তার পাশাপাশি বিস্তৃত প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে।

বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার। নিয়মিত চলাচলের সময় ট্রেনের গতি ঘণ্টায় ৩০০ থেকে ৩২০ কিলোমিটার থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে মুম্বই থেকে আহমেদাবাদ যেতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা। যেখানে বর্তমানে এক্সপ্রেস ট্রেনে একই পথ অতিক্রম করতে প্রায় ৬ ঘণ্টা সময় লাগে।
 

Read more!
Advertisement
Advertisement