Advertisement

দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় কম হবে বর্ষা, বাংলায় কেমন বর্ষণ? জারি পূর্বাভাস

IMD-এর তথ্য অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাত দীর্ঘমেয়াদি গড়ের (LPA) প্রায় ৯২ শতাংশ হতে পারে। যা স্বাভাবিকের থেকে ৫ শতাংশ কম। 

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 10:33 PM IST
  • চলতি বছরে হাড়-কাঁপানো শীতের সাক্ষী থেকেছে দেশ ও বাংলা
  • তবে বর্ষা কম হবে, জারি পূর্বাভাস

চলতি বছরে হাড়-কাঁপানো শীতের সাক্ষী থেকেছে দেশ ও বাংলা। গরমও পড়তে পারে খুব। পূর্বাভাস মৌসব ভবনের। তবে বর্ষা স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। আজ, সোমবার IMD-র (India Meteorological Department) তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের বর্ষা দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের থেকে কম হতে পারে। 

IMD-এর তথ্য অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাত দীর্ঘমেয়াদি গড়ের (LPA) প্রায় ৯২ শতাংশ হতে পারে। যা স্বাভাবিকের থেকে ৫ শতাংশ কম। 

বৃষ্টি কম হওয়ার কারণ কী? 

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দুর্বল লা নিনা পরিস্থিতি ধীরে ধীরে নিরপেক্ষ অবস্থায় যাচ্ছে। তবে মৌসুমের মধ্যে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণত ভারতে বৃষ্টিপাত কমিয়ে দেয়। পাশাপাশি, ভারত মহাসাগরে ইতিবাচক IOD (Indian Ocean Dipole) গঠনের সম্ভাবনাও রয়েছে মরসুমের শেষ দিকে।

পশ্চিমবঙ্গে কী প্রভাব?

রাজ্যভিত্তিক নির্দিষ্ট পূর্বাভাস এখনও প্রকাশিত হয়নি। তবে IMD-এর সামগ্রিক মানচিত্রে ইঙ্গিত, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে স্বাভাবিক বা কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সেই হিসেবে পশ্চিমবঙ্গে বর্ষা স্বাভাবিক হতে পারে। তবে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। 
বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি হলে কৃষিক্ষেত্রে প্রভাব পড়তে পারে। ধান চাষ, পানীয় জলের যোগান এবং জলাধারগুলির ওপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কৃষি ও অর্থনীতিতে প্রভাবের আশঙ্কা

বর্ষা ভারতের কৃষিনির্ভর অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। স্বাভাবিকের নিচে বৃষ্টি হলে খাদ্য উৎপাদন, গ্রামীণ আয় এবং সামগ্রিক অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে। পশ্চিমবঙ্গেও কৃষকদের মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।

সামনে কী?

IMD জানিয়েছে, মে মাসের শেষ সপ্তাহে তারা বর্ষা নিয়ে আরও  পূর্বাভাস প্রকাশিত হবে।  তখন রাজ্যভিত্তিক আরও স্পষ্ট ছবি পাওয়া যাবে।
 

 

Read more!
Advertisement
Advertisement