Advertisement

Monsoon Withdrawal 2026: স্যাটেলাইট চিত্রে প্রায় মেঘহীন ভারত, বর্ষা কি এবার বিদায়ের পথে?

হঠাৎই সামনে এসেছে একটি স্যাটেলাইট চিত্র। সেখানে দেখা যাচ্ছে, ভারতের আকাশ তেমন একটা মেঘের দেখা নেই। আর সেটা দেখেই অনেকের প্রশ্ন, এবার কি শুরু হয়ে গেল বর্ষা বিদায়? আবহাওয়া এখন কেমন থাকবে? জেনে নিন।

বর্ষা বিদায় নিয়ে বড় আপডেট (ছবি: পিটিআই ও উইন্ডি))বর্ষা বিদায় নিয়ে বড় আপডেট (ছবি: পিটিআই ও উইন্ডি))
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 10:20 AM IST
  • হঠাৎই সামনে এসেছে একটি স্যাটেলাইট চিত্র
  • ভারতের আকাশ তেমন একটা মেঘের দেখা নেই
  • এবার কি শুরু হয়ে গেল বর্ষা বিদায়?

এবার কি দেশ থেকে পাকাপাকিভাবে বর্ষা বিদায়? অন্তত স্যাটেলাইট ছবি সেই দিকেই আভাস দিচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, সদ্য প্রকাশিত স্যাটেলাইট ছবিতে ভারতের উপর মেঘের আস্তরণ অনেকটাই কম দেখা যাচ্ছে। যদিও বিশেষজ্ঞরা এটাও জানিয়ে দিয়েছেন, দেশের বিস্তীর্ণ অংশে মেঘের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় পর্ব শুরু হয়নি।  

স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ভারতের ম্যাপের বিস্তীর্ণ এলাকায় মেঘ অনেকটাই কমেছে। বিশেষ করে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বেশ কিছু অংশে আকাশ প্রায় পরিষ্কার। 

যদিও শুধু ভারতেই যে মেঘ কমেছে, এমনটা নয়। বরং একটা বিস্তীর্ণ অংশ থেকেই উধাও হয়েছে এটি। আরব সাগর থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মেঘের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এমনকী চিন, ইন্দোনেশিয়া, সুমাত্রা এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার আরও বেশ কিছু অঞ্চল থেকেও মেঘ উধাও হতে দেখা গিয়েছে। 

আবহাওয়াবিদদের মতে, বৃহত্তর আবহওয়া পরিস্থিতির সঙ্গে মেঘ কমে যাওয়ার যোগ রয়েছে। শক্তিশালী এল নিনো প্রভাব বাড়িয়েছে। যার ফলে বায়ুমণ্ডলের সঞ্চালন ব্যবস্থায় পরিবর্তন আসছে। 

কবে বর্ষা বিদায়? 

তবে উপগ্রহ চিত্র মেঘ না দেখা গেলেই যে বর্ষা বিদায় ঘটতে শুরু করে, এমনটা হয় না। নিয়ম অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের পরেই দেশ থেকে বর্ষা গুটিয়ে যেতে শুরু করে। প্রথমে উত্তর-পশ্চিম ভারতের কিছু এলাকা থেকে এই প্রক্রিয়া শুরু হয়। তারপর ধীরে ধীরে গোটা দেশেই এটা ছড়িয়ে পড়ে। 

আবহাওয়ার বিভিন্ন মডেলের পূর্বাভাস জানাচ্ছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে বর্ষা বিদায়ের জন্য আবহাওয়া আরও অনুকূল হয়ে উঠতে পারে। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম-এর পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতের উপর ধীরে ধীরে একটি মৌসুমী বায়ু বিদায়ে সাহায্যকারী একটি উচ্চচাপ বলয় বা অ্যান্টিসাইক্লোন শক্তিশালী হতে পারে।

তাদের আরও দাবি, আগামী ২১ সেপ্টেম্বরের আশপাশে এই অ্যান্টিসাইক্লোন আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এর ফলে উত্তর-পশ্চিম ভারত থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও দ্রুত গতিতে বিদায় নিতে পারে। এই পরিবর্তন দেশের আবহাওয়া চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Advertisement

প্রসঙ্গত, প্রথমে উত্তর-পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে বর্ষা। এমন পরিস্থিতিতে দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টি কমে আসে। আকাশ পরিষ্কার হয়। বাতাসে আর্দ্রতা কমে। আবহাওয়া ক্রমশ শুষ্ক হয়ে ওঠে।

তবে আপাতত উপগ্রহ চিত্রে ভারতের প্রায় মেঘমুক্ত চেহারা দেখা গিয়েছে। সেটা অবশ্যই মৌসুমী বায়ুর দুর্বল হয়ে পড়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। যদিও এই দুর্বলতাকে কখনওই বর্ষা বিদায় বলা চলে না। আগামী কয়েক দিনে আবহাওয়া পরিস্থিতি কীভাবে বদলায়, তার উপরই নির্ভর করবে দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর খেলা কবে শেষ হবে। 

 

Read more!
Advertisement
Advertisement