Advertisement

Strait Of Hormuz: হরমুজে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির

ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ভারতের বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালীতে শনিবার ২টি ভারতীয় জাহাজে গুলি চলার ঘটনার প্রেক্ষিতেই এই তলব বলে খবর। গুরুত্বপূর্ণ এই জলপথে ভারতের জাহাজগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 7:33 PM IST
  • ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ভারত
  • হরমুজ প্রণালীতে শনিবার ২টি ভারতীয় জাহাজে গুলি
  • ভারতের জাহাজগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ

হরমুজ প্রণালীতে ২টি ভারতীয় জাহাজের উপর গুলি চলেছে। এই ঘটনার প্রেক্ষিতে ভারতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করল মোদী সরকার। শনিবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। 

হরমুজে ভারতীয় তেল বোঝাই ২টি জাহাজের উপর গুলি চালানোর ঘটনা নিয়ে নয়াদিল্লি গুরুতর উদ্বেগ এবং বিরক্তি প্রকাশ করতে চলেছে বলেই খবর। ঠিক কোন পরিস্থিতিতে ইরানের রেভলিউশনারি গার্ড ভারতের জাহাজের উপর গুলি চালানো, সে কারণও জানতে চাওয়া হবে তেহরানের থেকে। 

সূত্রের খবর, বিদেশ মন্ত্রক ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইতিমধ্যেই। গোটা বিষয়টি নিয়ে নতুন করে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

যদিও জানা গিয়েছে, গুলি চলার এই ঘটনায় ভারতীয় জাহাজের কোনও নাবিক অথবা ক্রু আহত হননি। তবে গুলি চলার জেরে সাময়িক ভাবে হতচকিত হয়ে পড়েন তাঁরা। বাধ্য হয়ে রুট বদল করতে হয়েছে জাহাজগুলিকে। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিরেক্টরেট অফ জেনারেল শিপিং ইতিমধ্যেই গোটা ঘটনার উপর নজর রাখছে। ভারতীয় জাহাজ, নাবিক ও ক্রুদের নিরাপদে ফেরানোর চেষ্টা চলছে। মনিটর করা হচ্ছে হরমুজের পরিস্থিতি। আরও যে ভারতীয় জাহাজগুলি ওই পথে চলাচল করবে, সেগুলির নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে। 

আমেরিকার সঙ্গে সংঘাতের মাঝে হরমুজ প্রণালী নতুন করে বন্ধ করেছে ইরান। শনিবার সেই ঘোষণার পরই এই গুলি চলার ঘটনা ঘটেছে বলে খবর। জানা গিয়েছে, এই ঘটনার জেরে অনেক জাহাজ ফিরে গিয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement