
ভারতীয় রেলের সাহায্যে রোজই বহু মানুষ এক জায়গা থেকে অন্যত্র ভ্রমণ করেন। আবার রেলে অনেক মানুষ চাকরিও করেন। এবার উত্তর-পূর্ব রেল ৫২টি স্টেশনে বেসরকারি কর্মচারীদের মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে NSG ৪, ৫, ৬ এবং SG ৩ ক্যাটাগরির অধীনে বেসরকারি টিকিট বুকিং এজেন্টদের রাখা হবে।
এই প্রক্রিয়াটি কেন্দ্রীয় সরকারের STBA প্রকল্পের অধীনে প্রত্যন্ত এবং ছোট স্টেশনগুলিতে শুরু হয়েছে। এই নয়া নীতির আওতায় স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে রেল। এর উদ্দেশ্য হল যুব সম্প্রদায়কে রেলওয়ের সঙ্গে সংযুক্ত করা এবং স্থানীয় পর্যায়ে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
উত্তর পূর্ব রেলওয়ের সিপিআরও পঙ্কজ কুমার সিং জানান, নতুন ব্যবস্থার অধীনে, বারাণসী বিভাগীয় প্রশাসন NSG-৪, ৫ এবং ৬ বিভাগের ৩১ টি স্টেশন এবং জংশনে ৪১ টি এসটিবিএ স্থাপনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে। এছাড়াও, সহজনওয়ান, মাঘর, গোরখপুর ক্যান্ট, পিপিগঞ্জ, ব্রিজমানগঞ্জ, সোহরতগড় এবং লক্ষ্মীপুর সহ ৫২টি স্টেশনে STBA-এর অধীনে দরপত্র পাঠানো হয়েছে।
তবে রেলওয়ের তরফেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতিটি স্টেশনে এই ব্যবস্থা থাকছে না। শুধুমাত্র সেই জায়গাগুলি বা দূরবর্তী স্টেশনগুলিকে বেছে নেওয়া হবে যেগুলি STBA-তে অন্তর্ভুক্ত করা হবে৷