Advertisement

Vande Bharat cargo train: এবার বন্দে ভারত মালগাড়ি, ১৬০ কিমি ঘণ্টায় ছুটবে, কবে থেকে চালু হতে পারে?

দেশে পণ্য পরিবহণে গতি আনতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। যাত্রীবাহী দ্রুতগতির ট্রেনের সাফল্যের পর এবার চালু হতে চলেছে বন্দে ভারতের আদলে পণ্যবাহী ‘বন্দে ভারত’ ট্রেন।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 10:15 AM IST
  • দেশে পণ্য পরিবহণে গতি আনতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল।
  • যাত্রীবাহী দ্রুতগতির ট্রেনের সাফল্যের পর এবার চালু হতে চলেছে বন্দে ভারতের আদলে পণ্যবাহী ‘বন্দে ভারত’ ট্রেন।

দেশে পণ্য পরিবহণে গতি আনতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। যাত্রীবাহী দ্রুতগতির ট্রেনের সাফল্যের পর এবার চালু হতে চলেছে বন্দে ভারতের আদলে পণ্যবাহী ‘বন্দে ভারত’ ট্রেন।

রেলমন্ত্রক সূত্রে খবর, দিল্লি-মুম্বই রুটে দেশের প্রথম এই দ্রুতগতির মালগাড়ি চালুর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে একটি প্রোটোটাইপ রেক তৈরি হয়েছে। আগামী সপ্তাহে লখনউয়ের আরডিএসও-র তত্ত্বাবধানে এর ট্রায়াল রান হওয়ার কথা।

এই নতুন মালবাহী ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে এটি চালু হলে দেশের দ্রুততম মালগাড়ির তকমা পাবে। বর্তমানে ভারতীয় রেলের অধিকাংশ মালগাড়ির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের নিচেই থাকে। এমনকি ডেডিকেটেড ফ্রেট করিডর দিয়েও এই গতির কাছাকাছি পৌঁছয় না।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই পণ্যবাহী বন্দে ভারত ট্রেন ১৬ কোচের হবে এবং প্রায় ২৬৪ টন পর্যন্ত মাল বহনে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, এর ফলে দেশে পণ্য পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে এবং সময় বাঁচার পাশাপাশি লজিস্টিক খরচও কমতে পারে।

তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও সামনে আসছে, এই ট্রেনে মাল পরিবহণের খরচ কতটা হবে? যাত্রীবাহী বন্দে ভারতের ভাড়া তুলনামূলক বেশি হওয়ায়, মাল পরিবহণের ক্ষেত্রেও খরচ বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

সব মিলিয়ে, পণ্যবাহী বন্দে ভারত চালু হলে ভারতীয় রেলের পরিবহণ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Read more!
Advertisement
Advertisement