
উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে বোমা থাকার খবরে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। প্রতিটি কোণায় তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তের পর বলা হচ্ছে বোমা মেলার খবর ভুয়ো। এর পাশাপাশি ডিসিপি সেন্ট্রাল বলেছেন যে পুলিশ কন্ট্রোল রুমে বোম পাওয়া সংক্রান্ত খবর আসে। সতর্কতা হিসাবে চেকিং করা হয়েছিল। কিন্তু কিছুই পাওয়া যায়নি।
তদন্তের পর জানা গিয়েছে যে বোমার খবর ভুয়ো। সতর্কতা হিসেবে আশপাশের সব এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। যে এই ভুয়ো খবর ছড়িয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ফোন করে বোমা রাখার কথা জানিয়েছিল। এর পর ঘটনাস্থলে পৌঁছয় এলআইইউ টিম। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবরে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ মোতায়েনও বাড়ানো হয়েছে।