Advertisement

Vande Mataram: এবার 'বন্দে মাতরম'-কে অসম্মান করলেই ৩ বছরের জেল, কড়া বিল আনছে মোদী সরকার

ভারতের জাতীয় গান 'বন্দে মাতরম' গাইতে বাধা দিলে বা এই গানকে অপমান করলেই ঘোর বিপদ। এবার এই কারণে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। সংসদের বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এমনই একটি বিল পেশ করতে চলেছে। প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল পাস হলে, 'বন্দে মাতরম'-কে 'জন গণ মন', জাতীয় পতাকা এবং সংবিধানের মতোই আইনি সুরক্ষা দেওয়া হবে।

 বন্দে মাতরম বন্দে মাতরম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 8:05 AM IST
  • ভারতের জাতীয় গান 'বন্দে মাতরম' গাইতে বাধা দিলে বা এই গানকে অপমান করলেই ঘোর বিপদ
  • এই কারণে তিন বছর পর্যন্ত জেল হতে পারে
  • সংসদের বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এমনই একটি বিল পেশ করতে চলেছে

ভারতের জাতীয় গান 'বন্দে মাতরম' গাইতে বাধা দিলে বা এই গানকে অপমান করলেই ঘোর বিপদ। এবার এই কারণে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। সংসদের বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এমনই একটি বিল পেশ করতে চলেছে। প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল পাস হলে, 'বন্দে মাতরম'-কে 'জন গণ মন', জাতীয় পতাকা এবং সংবিধানের মতোই আইনি সুরক্ষা দেওয়া হবে।

এই বিলের মাধ্যমে ১৯৭১ সালের আইন সংশোধন করা হবে। বর্তমানে জাতীয় সঙ্গীত 'জন গণ মন'-এর অসম্মান, এটা গাওয়ার সময় বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের জেল, জরিমানা বা দু'টোই হতে পারে। একই শাস্তি প্রযোজ্য জাতীয় পতাকা ও সংবিধানকে অপমান করার ক্ষেত্রেও। এবার নতুন বিলে 'বন্দে মাতরম'-কেও সেই আইনের আওতায় আনা হচ্ছে।

বন্দে মাতরমকে নিয়ে মেতে রয়েছে বিজেপি
বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে উদযাপনের মধ্যেই কেন্দ্রের এই উদ্যোগ। গত কয়েক মাস ধরে সরকার ক্রমশ 'বন্দে মাতরম'-কে আরও গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে নির্দেশ দেয়, যেখানে সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত 'জন গণ মন' বাজানো বা গাওয়া হবে, সেখানে 'বন্দে মাতরম' বাজানো বা গাওয়াও বাধ্যতামূলক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৫ সালে গানটি রচনা করেন। সাত বছর পরে তাঁর উপন্যাস 'আনন্দমঠ'-এ প্রথম এটি প্রকাশিত হয়। আর পশ্চিমবঙ্গে ভোটের আগে এই গানটিকে তুলে ধরে বিজেপি। 

চলতি মাসের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রক আবারও রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে জানায়, সরকারি অনুষ্ঠানে যদি 'বন্দে মাতরম' এবং 'জন গণ মন'—দু'টিই পরিবেশিত হয়, তাহলে প্রথমে 'বন্দে মাতরম' পরিবেশন করতে হবে। দ্য হিন্দু-র এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। 

রাজ্যগুলির মুখ্যসচিবদের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, 'জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান—দু'টিই গাওয়া বা বাজানো হলে, প্রথমে জাতীয় গান পরিবেশন করতে হবে।'

Advertisement

চিঠিতে আরও স্পষ্ট করা হয়েছে, 'বন্দে মাতরম'-এর ছয়টি স্তবক ৩ মিনিট ১০ সেকেন্ড ধরে গাইতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রক কেন বিশেষ করে ছয়টি স্তবকের উপর জোর দিয়েছে।

আসলে ১৯৩৭ সালে জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল, দলীয় সভায় 'বন্দে মাতরম'-এর শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়া হবে। কারণ, পরবর্তী স্তবকগুলিতে হিন্দু দেবীর উল্লেখ থাকায় মুসলিম সম্প্রদায়ের একাংশ আপত্তি তুলেছিল। আর সেখানেই আপত্তি বিজেপির। তাই তাঁরা এখন ছয়টি স্তবক গাইবার পরামর্শ দিয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement