Advertisement

Train Food: ট্রেনের খাবারে কোন কোন ব্র্যান্ডের আটা ও চাল ব্যবহার হয়? IRCTC-র লিস্ট রইল

IRCTC Aata Rice Brands: ট্রেনে যে রুটি বা পরোটা দেওয়া হয়, তা কোন ব্র্যান্ডের আটা দিয়ে তৈরি? যাত্রীদের প্লেটে যে ভাত থাকে, তার জন্যই বা কোন চাল ব্যবহার করা হয়?

কোন ব্র্যান্ডের আটা দিয়ে তৈরি? যাত্রীদের প্লেটে যে ভাত থাকে, তার জন্যই বা কোন চাল ব্যবহার করা হয়?কোন ব্র্যান্ডের আটা দিয়ে তৈরি? যাত্রীদের প্লেটে যে ভাত থাকে, তার জন্যই বা কোন চাল ব্যবহার করা হয়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 2:38 PM IST
  • কাঁচামাল কোথা থেকে আসছে, তা দেখভাল করার দায়িত্বেও আধিকারিকরা থাকেন।
  • ট্রেনে যে রুটি বা পরোটা দেওয়া হয়, তা কোন ব্র্যান্ডের আটা দিয়ে তৈরি?
  • কোন চাল ব্যবহার করা হয়?

IRCTC Aata Rice Brands: ট্রেনে লং জার্নি। খোপ কাটা পাত্রে রুটি, ভাত, ডাল, তরকারি, ডিম কারি, চিকেন। এর সঙ্গে যেন এক নস্টালজিয়া জড়িয়ে। খাবার হয় তো খুব ইউনিক বা আহামরি নয়। কিন্তু সেই সাধারণ খাবারেই যেন অনেকটা মজা আর তৃপ্তি। তবে রেলের খাবার নিয়ে যাত্রীদের অভিযোগও কম নয়। অনেকেই খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন। তবে IRCTC বরাবরই রেলের খাবারের মান ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দেয়। স্বাদের চেয়েও, খাবার খেয়ে যাতে কেউ অসুস্থ না হন, তাতে বেশি জোর দেওয়া হয়। অত্যন্ত হাইজিন মেনে রান্না হয়। এমনকি কাঁচামাল কোথা থেকে আসছে, তা দেখভাল করার দায়িত্বেও আধিকারিকরা থাকেন।

ট্রেনে যে রুটি বা পরোটা দেওয়া হয়, তা কোন ব্র্যান্ডের আটা দিয়ে তৈরি? যাত্রীদের প্লেটে যে ভাত থাকে, তার জন্যই বা কোন চাল ব্যবহার করা হয়?

সম্প্রতি রেলওয়ের ক্যাটারিং পরিষেবায় ব্যবহৃত খাদ্যসামগ্রীর একটি তালিকা প্রকাশ করেছিল IRCTC। সেই তালিকায় আটা, ময়দা, বেসন, সুজি এবং চালের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে।

রুটির আটায় কোন কোন ব্র্যান্ড অ্যালাউ?
IRCTC-র তালিকা অনুযায়ী, আটা, ময়দা, বেসন এবং সুজির জন্য মোট ন'টি ব্র্যান্ডের নাম রাখা হয়েছিল। তালিকায় ছিল আশীর্বাদ, Pillsbury, Shakti Bhog, Fortune, Nature Fresh, Farm Fresh, Rajdhani, Aahar এবং Annapurna।

অর্থাৎ ট্রেনের খাবার তৈরির জন্য এই তালিকায় থাকা ব্র্যান্ডগুলির প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে।  

পুরোটাই নির্ভর করে এর মধ্যে কোন ব্র্যান্ডের সাপ্লাই আছে। তাই কোনও একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নয়, লিস্টের মধ্যে থেকে বিভিন্ন ব্র্যান্ডের আটা ঘুরিয়ে ফিরিয়ে ট্রেনে ব্যবহার করা হয়।

ভাতের জন্য কোন চাল?
চালের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রয়েছে। IRCTC-র তালিকায় ট্রেনের ক্যাটারিং সিস্টেম অনুযায়ী চালের ধরনে উল্লেখ করা হয়েছে।

VBT অর্থাৎ বন্দে ভারত ট্রেন এবং প্রিপেড ট্রেনের ক্ষেত্রে বাসমতি চাল। অন্য দিকে, পোস্টপেড ট্রেনের জন্য ভাল মানের চাল ব্যবহার করা হয়।

Advertisement

চালের ব্র্যান্ড
India Gate, Kohinoor, Daawat, Tilda, Shri Lal Mahal, Lal Qilla, Daawat, Devaaya, Aeroplane এবং Fortune-এর মতো ব্র্যান্ডের নাম রয়েছে IRCTC-র লিস্টে। 

Read more!
Advertisement
Advertisement