Advertisement

রাতে প্রতিবেশীকে ধর্ষণ, সকালে আমলার মেয়েকে ধর্ষণ করে খুন, চিনে রাখুন একে

দিল্লিতে ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আমলার বাসভবনে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ বাড়ির পুরনো পরিচারকের বিরুদ্ধে। ঘটনায় বেআব্রু হয়ে পড়েছে রাজধানীর নিরাপত্তা।

দিল্লিতে আমলার মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগদিল্লিতে আমলার মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 11:25 AM IST
  • দিল্লিতে আমলার মেয়েকে ধর্ষণ-খুনের অভিযোগ।
  • ঘটনায় বেআব্রু হয়ে পড়েছে রাজধানীর নিরাপত্তা।
  • OYO-এর হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

দিল্লিতে ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আমলার বাসভবনে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ বাড়ির পুরনো পরিচারকের বিরুদ্ধে। ঘটনায় বেআব্রু হয়ে পড়েছে রাজধানীর নিরাপত্তা। প্রকাশ্য দিনের আলোতেই দক্ষিণ-পূর্ব দিল্লির অমর কলোনিতে এই কাণ্ড ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল মীনা (২৩)। সে আগে ওই আমলার বাড়িতেই পরিচারকের কাজ করত। কিন্তু জুয়ো খেলা ও আশপাশের লোকের থেকে টাকা ধার করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

দাবি করা হচ্ছে, বুধবার সকালে আমলা-কন্যাকে ধর্ষণ ও খুনের আগে মঙ্গলবার রাতে রাজস্থানের আলোয়ারে প্রতিবেশীকেও ধর্ষণ করে রাহুল। এরপর পরের দিন সকালে সে চলে আসে দিল্লির অমর কলোনী এলাকায়। সেখানকার CCTV ফুটেজে ধরা পড়ে সকাল ৬টা ৪০ নাগাদ অভিযুক্ত আমলার বাসভবনে প্রবেশ করে ও সাড়ে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, যখন এই কাণ্ড ঘটে তখন আমলা ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। সকাল বেলাতেই তাঁরা জিমে গিয়েছিলেন। ৮টা নাগাদ বাড়ি ফিরে এসে দেখতে পান চার্জারে তার পেঁচিয়ে খুন করা হয়েছে ২২ বছরের মেয়েকে। তাঁকে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। 

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, নির্যাতিতার একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক বাড়ি ঢুকে পড়ে। সম্ভবত সেই সময় ছাদে পড়ার ঘরে মেয়েটি পড়াশোনা করছিল। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলে অনুমান। এরপর তাঁকে খুন করে বাড়ি থেকে টাকা পয়সা ও গয়না নিয়ে চম্পট দেয় রাহুল।

OYO-এর হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

ভয়ঙ্কর এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য দিল্লি পুলিশ ১৫টি দল গঠন করে।  সোসাইটির গেট, আমলার বাড়ি ও এলাকার CCTV ফুটেজ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। জানা যায়, একটি অটো করে এলাকা ছেড়েছিল অভিযুক্ত। তড়িঘড়ি সেই অটো চালককে জিজ্ঞাসাবাদ করে বুধবারই দ্বারকার একটি OYO হোটেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement