Advertisement

Cyclone Forecast: এই বছর শেষেই ৩টি ঘূর্ণিঝড়, ৪৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী

চলতি বছরের শেষ ৩ মাসে তৈরি হতে চলেছে ৪৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ৩টি সাইক্লোন। ISRO–র তরফে এই ভয়াবহ অ্যালার্ট দেওয়া হয়েছে।

সাইক্লোনের পূর্বাভাস সাইক্লোনের পূর্বাভাস
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Sep 2026,
  • अपडेटेड 2:57 PM IST
  • শেষ ৩ মাসে ৩ সাইক্লোন
  • ৪৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী
  • ISRO দিয়েছে এই ভয়াবহ অ্যালার্ট

চলতি বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে উত্তর ভারত মহাসাগরে ৩টি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ISRO-র মতে এই ঝড়গুলি অত্যধিক শক্তিশালী হতে চলেছে। এটি পূর্ববর্তী ৪৪টি ঝড়ের শক্তির চেয়ে প্রায় ৮৩ শতাংশ বেশি হবে। অর্থাৎ এই বর্ষা পরবর্তী মরশুমে সাইক্লোন ধেয়ে আসতে চলেছে। 

এই পূর্বাভাসটি বহু বছরের সমুদ্র ও বায়ুমণ্ডলীয় তথ্যের উপর ভিত্তি করে তৈরি। এটি আগামী মাসগুলিতে ঘূর্ণিঝড় কার্যকলাপের একটি ভবিষ্যদ্বাণী মূলক মডের প্রদান করবে। এই পূর্বাভাসটি উপকূলীয় বাসিন্দা, সরকার এবং উদ্ধারকারী দলগুলিকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিতে সহায়ক হতে পারে। এটি নির্দিষ্টি সাইক্লোনের জন্য সুনির্দিষ্ট তারিখ বা স্থানের তথ্য যদিও প্রদান করে না। 

অক্টোবর-ডিসেম্বরের মধ্যে ৩টি সাইক্লোন!
ISRO-র অনুমান অনুযায়ী, বর্ষা পরবর্তী মরশুমে উত্তর ভারত মহাসাগরে ৩টি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। হাই স্পিড ইনটেনসিটি ইনডেক্স ঝড়ের বাতাসের গতি এবং এর স্থায়িত্বের মতো বিষয়গুলি বিবেচনা করে ঘূর্ণিঝড়ের শক্তি পরিমাপ করে। সহজ কথায়, হাই স্পিড ইনটেনসিটি ইনডেক্স যত বেশি, ঝড়ের তীব্রতাও তত বেশি। 

৪০ বছরের তথ্যের উপর ভিত্তি করে অনুমান
এই পূর্বাভাসটি তৈরি করতে প্রায় ৪০ বছরের আবহাওয়া বিশ্লেষণ করা হয়েছে। যার মধ্যে বিভিন্ন বায়ুমণ্ডলীয় ও সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কিত তথ্যও অন্তর্ভূক্ত ছিল। আরও ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাব্য পরিস্থিতি এবং সেগুলির তীব্রতা বোঝার জন্য এই হাই স্পিড ইনটেনসিটি ইনডেক্স ব্যবহার করা হয়। এটি করার জন্য সাইক্লোন সৃষ্টি ও শক্তিকে প্রভাবিত করে এমন বিষয়গুলিও বিবেচনা করা হয়েছিল। জানুয়ারি থেকে অগাস্ট মাসের তথ্যের ভিত্তিতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ষা পরবর্তী মরশুমের ঘূর্ণিঝড়ের কার্যকলাপের পূর্বাভাস দেওয়া হয়েছিল। 

উপকূলীয় অঞ্চলের জন্য কেন গুরুত্বপূর্ণ এই তথ্য?
ভারত সহ উত্তর ভারত মহাসাগরের আশপাশের অনেক দেশের উপকীলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সময়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকবে। তাই কোনও একটি নির্দিষ্ট মরশুমে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা আছে, তা আগে থেকে জানা থাকলে প্রস্তুতি নেওয়া সহজ হয়। 

Advertisement

সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ আগে থেকেই ত্রাণ ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখতে পারে। সমুদ্রে যাওয়ার আগে মৎস্যজীবীদের সতর্ক করা যেতে পারে। প্রয়োজনে উপকূলীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নেওয়া যেতে পারে। তবে এই পূর্বাভাসে কোনও নির্দিষ্ট সাইক্লোনের সঠিক তারিখ, গতিপথ বা স্থলভাগে আছড়ে পড়ার স্থান উল্লেখ করা নেই। এত কেবল পুরো মরশুমের জন্য সাইক্লোনের একটি আনুমানিত ধারণা দেওয়া হয়েছে। 

ছাব্বিশ সালের হাই স্পিড ইনটেনসিটি ইনডেক্স পূর্বাভাস গত ৪৪ বছরের গড়ের চেয়ে উল্লেখযোগ্য ভাবে বেশি। তাই অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় কার্যকলাপের উপর নজর রাখা জরুরি হবে। 
 

 

Read more!
Advertisement
Advertisement