Advertisement

LPG Tanker: বড় বড় করে লেখা 'INDIAN SHIP', রাস্তা বদলে হরমুজ ধরে ভারতে পৌঁছল LPG বোঝাই 'জগ বসন্ত'

হরমুজ প্রণালী দিয়ে ভারতে এসে পৌঁছল তৃতীয় LPG বোঝাই ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী দিয়ে এলেও রাস্তা বদল করেছে। সঙ্গে জাহাজের গায়ে বড় বড় করে লেখা ছিল 'INDIAN SHIP'। যাতে যাত্রাপথে কোনও ঝুঁকি না থাকে।

ভারতের জন্য খোলা হরমুজ প্রণালীভারতের জন্য খোলা হরমুজ প্রণালী
Aajtak Bangla
  • গুজরাত ,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 9:39 AM IST
  • ভারতে এসে পৌঁছল তৃতীয় LPG বোঝাই ট্যাঙ্কার
  • হরমুজ প্রণালী দিয়ে এলেও রাস্তা বদল করেছে জাহাজটি
  • জাহাজের গায়ে বড় বড় করে লেখা ছিল 'INDIAN SHIP'

মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি করিডর হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রেক্ষাপটে শুক্রবার গুজরাতের কান্দালা বন্দরে আরও একটি LPG বোঝাই কার্গো জাহাজ নোঙর করল। 'জগ বসন্ত' নামে ওই কার্গো জাহাজটিতে মোট ৪২ হাজার মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাস বহন করে আনা হয়েছে। 

সোমবার 'জগ বসন্ত' এবং আরও একটি LPG ট্যাঙ্কার 'পাইন গ্যাস' ভারতের উদ্দেশে রওনা দেয়। এই ২টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার জন্য একটি অস্বাভাবিক পথ গ্রহণ করে। দেখা যায়, তারা সরাসরি আরব সাগরে প্রবেশের প্রচলিত ছোট ও সোজা পথ ব্যবহার না করে 'কেশম লারাক চ্যানেল' দিয়ে চলাচল করছে। 

যাত্রার সময়ে পাশাপাশি চলা এই ২টি জাহাজ তাদের অনবোর্ড বার্তাও পরিবর্তন করে। আগে যেখানে 'IND SHIP AND CREW' বা 'ALL INDIA CREW' লেখা থাকত। সেখানে তারা 'PINE GAS INDIAN SHIP' এবং 'JGVASNTINDSHIPINDCRW' এর নির্দিষ্ট বার্তা প্রদর্শন করতে শুরু করে। এতে বোঝা যায় তারা সম্ভবত ইরানের কর্তৃপক্ষের পূর্ব অনুমতি পেয়েছিল এবং নিরাপত্তার জন্য নিজেদের পরিচয় স্পষ্ট ভাবে জানাচ্ছিল যাতে চলাচলের সময়ে কোনও ঝুঁকি না থাকে। 

এর আগে বন্দর ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক সাংবাদিক সম্মেলনে জানান, 'জগ বসন্ত' নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ২৬ মার্চ ভারতে পৌঁছনোর কথা থাকলেও তা শুক্রবার গুজরাত বন্দরে পৌঁছয়। 

'জগ বসন্ত' ভারতে পৌঁছনো তৃতীয় LPG ট্যাঙ্কার। এর আগে 'নন্দাদেবী' এবং 'শিবালিক' নামে আরও ২টি ট্যাঙ্কার গুজরাতের বিভিন্ন বন্দরে নোঙর করে। 'শিবালিক' ১৬ মার্চ গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছয় এবং তার পরের দিন 'নন্দাদেবী' গুজরাতের ভাদিনার বন্দরে নোঙর করে। এই দুই জাহাজ মিলিয়ে ৯২ হাজার মেট্রিক টনেরও বেশি LPG ভারতে এসেছে। 

 

Read more!
Advertisement
Advertisement