Advertisement

কাশ্মীরে রক্তপাত অব্যাহত, কুলগামে খুুন আরও এক নেতা

নিহত নেতার নাম গুলাম হাসান লোন। একসময় পিডিপি-র ব্লক সভাপতি ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি 'জম্মুকাশ্মীর আপনি পার্টি'র (Jammu And Kashmir Apni Party) সদস্য ছিলেন। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মুকাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • জম্মুকাশ্মীর,
  • 19 Aug 2021,
  • अपडेटेड 8:17 PM IST
  • 'আপনি পাটি'র নেতা খুন
  • নিহতের নাম গুলাম হাসান লোন
  • শোকপ্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

জম্মুকাশ্মীরে (Jammu And Kashmir) আরও এক নেতাকে গুলি করে খুন। ঘটনাটি ঘটেছে কুলগামের দেবসর এলাকায়। নিহত ওই নেতার নাম গুলাম হাসান লোন। একসময় পিডিপি-র ব্লক সভাপতি ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি 'জম্মুকাশ্মীর আপনি পার্টি'র (Jammu And Kashmir Apni Party) সদস্য ছিলেন। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মুকাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি ট্যুইটে লেখেন, "দুর্ভাগ্যবশত কাশ্মীরে রাজনৈতিক হিংসা থামার নামই নিচ্ছে না। আপনি পার্টির নেতা গুলাম হাসান লোনের হত্যার তীব্র নিন্দা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।"

আগেও খুন হয়েছেন রাজনৈতিক নেতারা

প্রসঙ্গত, কাশ্মীরে রাজনৈতিক নেতাদের ওপর হামলা নতুন নয়। এর আগে বিজেপির একাধিক নেতাকে নিশানা করা হয়েছে। ৩৭০ ধারা (Article 370) বিলোপের পর থেকে এখনও পর্যন্ত মোট ২৩ জন বিজেপি নেতাকে হত্যা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে বিজেপি নেতা আলতাফ ঠাকুর বলেন, ২ বছরে বিজেপির ২৩ জন কার্যকর্তাকে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। শুধুমাত্র কুলগাম (Kulgam) জেলাতেই গত ১ বছরে ৯ জন নেতাকে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

দিন দুয়েক আগে বিজেপি (BJP) নেতা জাভেদ আহমদ দারকেও গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা (Terrorist)। সেই ঘটনার পর রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন কাশ্মীর বিজেপির মিডিয়া ইনচার্জ মনজুর আহমেদ। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দাও করেন তিনি।  

 

Read more!
Advertisement
Advertisement